সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ জুলাই ২০২৩, ০৫:১২ পিএম

মোট পঠিত: ৩০৩

বিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স

Babul K.
বিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স
আন্তর্জাতিক

ডেইলি বাংলা টাইমস: ট্রাফিক পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোর নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স। রোববার (২ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হেয়ছে, পঞ্চম দিনের মতো বিক্ষোভ চলছে। প‌্যারিস ছাড়াও মার্সেই, লিওঁ, পাউ, তুলুস, লিল শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। অনেক দালান ও পরিবহনে অগ্নিসংযোগ ও দোকানপাটে লুটপাট চালানো হয়েছে। সংঘর্ষে ২০০’র বেশি পুলিশ আহত হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ‌্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভ মোকাবিলায় পুলিশ কাঁদানে গ‌্যাস নিক্ষেপ করছে। 

তবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন পরিস্থিতি ‘শান্ত’ হয়ে আসছে বলে দাবি করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করে তিনি জানান, তাদের সঠিক পদক্ষেপের কারণে একটি ‘শান্ত রাত’ পার হয়েছে। 

এদিকে, ফ্রান্সে অস্থিরতা অব্যাহত থাকায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জার্মানি সফর স্থগিত করা হয়েছে। রোববার (২ জুলাই) তার জার্মানিতে যাওয়া কথা ছিল এবং সোমবার ও মঙ্গলবার লুডভিগসবার্গ, বার্লিন এবং ড্রেসডেন শহর পরিদর্শন করার কথা ছিল।

গত ২৬ জুন প্যারিসের তল্লাশিচৌকিতে ১৭ বছর বয়সী নাহেল নামের এক কিশোর পুলিশের গুলিতে নিহত হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নির্দেশনা না মেনে পালিয়ে যাওয়ার সময় ওই কিশোরকে গুলি করা হয়। 

যে পুলিশ অফিসারের গুলিতে নাহেল মারা যান, তিনি তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। এই পুলিশ অফিসারের বিরুদ্ধে ‘ইচ্ছেকৃতভাবে খুনের’ অভিযোগ আনা হয়েছে।

নাহেলের মৃত্যু ফ্রান্সে বর্ণবাদ এবং সংখ্যালঘু জাতি-গোষ্ঠীর মানুষদের প্রতি পুলিশের বৈষম্যমূলক আচরণের ব্যাপারে ক্ষোভ উস্কে দিয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ফ্রান্স। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo