সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ জুন ২০২৩, ০২:১৩ এএম

মোট পঠিত: ৩৫২

বিদেশে পালিয়ে যাওয়ার খবর গুজব: হারুন

Babul K.
বিদেশে পালিয়ে যাওয়ার খবর গুজব: হারুন
আইন-আদালত

ডেইলি বাংলা টাইমস: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, বেশ কিছুদিন যাবত একটি গ্রুপ দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে, আমি চিকিৎসার নামে বিদেশে পালিয়ে যাচ্ছি। এই অশুভ চক্রটি যে কাজটি করছে এটি সম্পূর্ণ গুজব। নিজস্ব মনগড়া তথ্য দিয়ে ফেসবুকে ভিউ বাড়াতেই এমনটা করা হচ্ছে। তাদের মূল উদ্দেশ্যে টাকা কামানো ও পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করা। 

আমি স্পষ্ট করে বলতে চাই, কুচক্রী মহলের এ ধরনের অপপ্রচার কোনো পুলিশ কর্মকর্তার মনোবল ভাঙবে না। রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। হারুন বলেন, কোনো সরকারি কর্মকর্তা চিকিৎসা বা ব্যক্তিগত বা পারিবারিক কাজে দেশের বাইরে যেতেই পারেন। সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছুটি নিতে হয়। যারা ছুটিতে যান, সেই তথ্য ওয়েবসাইটেও দেয়া থাকে। আর চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া কোনো অপরাধ নয়। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছুটি নিয়ে দেশের বাইরে যাচ্ছেন। 

আপনাকে নিয়ে কেন এমন গুজব ছড়ানো হচ্ছে? সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জানি না। তবে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনি।

এ কারণে কোনো কুচক্রী মহল এমনটা করে থাকতে পারে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বাড়ানোর উদ্দেশ্যেতো আছেই। অনেকেই মনে করে, বিদেশের মাটিতে আছি, ভিউ বাড়িয়ে কিছু টাকা উপার্জন করি। এতে আরেকটু ভালোভাবে চলতে পারবো। এমনটা যারা মনে করে, তাদের উদ্দেশ্যে বলবো, সঠিক তথ্য প্রচার করুন। কারণ গুজব ছড়ানো মানবিকভাবে খারাপ কাজ, আইনগতভাবে অপরাধ। 

উল্লেখ্য, সম্প্রতি ডিবি প্রধান হারুন সিঙ্গাপুরে নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ১৩ দিনের ছুটি নিয়েছেন। ছুটির আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি আর দেশে ফিরবেন না বলে গুঞ্জন ওঠে। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo