সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৯ মে ২০২৩, ০১:৩৬ এএম

মোট পঠিত: ৩৩০

আফগানিস্তান সিরিজে থাকছেন না মাহমুদউল্লাহ

Babul K.
আফগানিস্তান সিরিজে থাকছেন না মাহমুদউল্লাহ
খেলা

ডেইলি বাংলা টাইমস: সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে তার ফেরার সম্ভাবনা ছিল। তবে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

মূলত পবিত্র হজ পালনের জন্য বিসিবি থেকে ছুটি নিয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ২২ জুন হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। হজ পালন শেষে তার দেশে ফেরার কথা রয়েছে ৫ জুলাই। 

এদিকে আজ থেকে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল টাইগারদের। কিন্তু স্কোয়াডের সবাই এদিন অনুশীলনে আসেননি। তবে সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন কাজ করতে দেখা গেছে এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলামদের। 

এই অনুশীলনে অবশ্য মাহমুদউল্লাহর থাকার কথা ছিল না। কারণ তাকে এই ক্যাম্পে ডাকা হয়নি। বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, 'না (স্কোয়াডে নেই), থাকলে তো দেখতেন।' 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo