সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ মে ২০২৩, ০৫:০৩ পিএম

মোট পঠিত: ৩৪০

জুয়া খেলা নিয়ে সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত ২, আহত ১০

Babul K.
জুয়া খেলা নিয়ে সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত ২, আহত ১০
সারা দেশ

ডেইলি বাংলা টাইমস : কুষ্টিয়ায় ক্যারাম বোর্ডে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামের কান্তিনগর মোড়ে শুক্রবার (১৯ মে) রাতে সংঘর্ষের এই ঘটনায় নারীসহ আরও ১০ জন আহত হন।

নিহতরা হলেন কান্তিনগর এলাকার আবুল খায়েরের ছেলে ওমর আলী (৬০) ও শুকলাল সর্দারের ছেলে মিরাজ হোসেন (৪৮)।স্থানীয় ও কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন জানান, শুক্রবার রাত ৮টার দিকে কান্তিনগর মোড়ে আরিফের দোকানের ক্যারামবোর্ডে টাকা দিয়ে জুয়া খেলা শুরু করেন কয়েকজন। খেলা চলাকালে ওমর আলী ও মিরাজ হোসেনের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হলে স্থানীয় একজন পুলিশকে খবর দেয়। কুষ্টিয়া মডেল থানার পুলিশ এসে জুয়াড়িদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ থানায় ফিরে গেলে রাত ৮টার দিকে মিরাজ দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ওমর আলীর ওপর হামলা করে। এসময় ওমর আলীর পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে এলে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে দেশীয় ধারালো অস্ত্রের কোপে উভয় পক্ষের অন্তত ১০ জন জখম হয়। তাদের হাসপাতালে নিলে প্রথমে ওমর আলী ও পরে মিরাজ হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আঞ্জুয়ারা খাতুনসহ ১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


ওসি জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo