সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ মে ২০২৩, ০৬:৩৭ পিএম

মোট পঠিত: ৩৬২

সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন ইমরান খান

Babul K.
সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন ইমরান খান
আন্তর্জাতিক

ডেইলি বাংলা টাইমস: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারকে অবৈধ উল্লেখ করে তাকে মুক্তির নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। তবে আজকে (১২ মে) ইমরানকে হাইকোর্টে হাজিরা দিতে হবে। সেখানে জামিনের নির্দেশনা বহাল থাকলে তিনি ইসলামাবাদে নিজ দলের এক জনসভায় যোগ দিয়ে কর্মী-সমর্থকদের উদ্দেশ্য ভাষণ দেবেন। তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।


পিটিআই এক টুইট বার্তায় জানিয়েছে, ইমরান খানের সঙ্গে সংহতি প্রকাশ করতে সারাদেশ থেকে হাজার হাজার শান্তিপূর্ণ পাকিস্তানি আজ শ্রীনগর হাইওয়ে জি-১৩, ইসলামাবাদে জড়ো হবে।


এতে উল্লেখ করা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্টে শুনানির পর ইমরান খান সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন।



বৃহস্পতিবার (১১ মে) রাতে ইমরান খানের গ্রেফতার বেআইনি বলে রায় দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। তবে এদিনই তার বাড়ি ফেরা হয়নি।


কারণ সুপ্রিম কোর্ট বলেছেন, শুক্রবার (১২ মে) সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) হাজির হতে হবে। সেখানে যে মামলায় ইমরান গ্রেফতার হয়েছিলেন, সেই আল-কাদির ট্রাস্ট মামলার শুনানি অনুষ্ঠিত হবে।


শুনানিতে আদালত যে সিদ্ধান্ত নেবেন তা সাবেক প্রধানমন্ত্রীকে মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়াল।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo