সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ এপ্রিল ২০২৩, ০৪:০৭ এএম

মোট পঠিত: ৩৫২

মনোনয়ন ফরম কিনলেন জাহাঙ্গীর আলম ও তার মা

Babul K.
মনোনয়ন ফরম কিনলেন জাহাঙ্গীর আলম ও তার মা
সারা দেশ

ডেইলি বাংলা টাইমস: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বুধবার। তার মা জায়েদা খাতুনও মেয়র পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


বুধবার বিকেলে জাহাঙ্গীর আলম নিজেই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তার উপর কর্মী সমর্থকদের ব্যাপক চাপ তৈরি হয়েছিল নির্বাচনে অংশগ্রহণে জন্য। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ইউনিটের কর্মী সমর্থকরা তার বাড়িতে ভিড় করে আসছে। তিনি তাদের প্রার্থী হওয়ার নিশ্চয়তা দিয়ে আশ্বস্ত করেছিলেন। তিনি আরো একবার পরীক্ষা দিতে প্রস্তুত। প্রথম থেকেই দলের বিদ্রোহী প্রার্থী হওয়ার আভাস পাওয়া গেলেও মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত হলো।


এদিকে তার কর্মী সমর্থকদের সাথে কথা বলে জানা গেছে, জনগণের সহানুভুতি থাকায় তিনি নির্বাচনের চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন। তবে দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে কোনো চাপ এলে তার বিকল্প হিসেবে তার মাকে নিয়েই মাঠে নামবেন কর্মী সমর্থকরার। সেজন্য তার মা জায়েদা খাতুনও নির্বাচনে অংশ নিতে সম্মত হয়েছেন।


জাহাঙ্গীর আলম বলেন, আমি আরেকবার পরীক্ষা দিতে প্রস্তুত। নির্বাচনে সাধারণ জনগণকে যে ওয়াদা দিয়েছিলেন তিন বছরের মধ্যে তাকে বরখাস্ত করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বাকি কাজ শেষ করতে তিনি চ্যালেঞ্জটা নিতে যাচ্ছেন। এ লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে মনোনয়ন ফরম তুলেছি। এছাড়াও মায়ের নামেও তিনি মনোনয়ন ফরম কেনেন বলে জানান।


বৃহস্পতিবার তিনি নিজে ও তার মা দুজনেরই মনোনয়ন ফরম জমা দেয়ার কথা রয়েছে।


এদিকে এর আগে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণফ্রন্টসহ বেশ কয়েকজন মেয়র পদে মনোনয়ন ফরম কিনলেও বিএনপির কেউ এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেনি।


নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, ২৬ এপ্রিল পর্যন্ত মেয়র পদে ১৩জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৯৮জন, সাধারণ আসনেরকাউন্সিলর পদে ৩৪০জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিতে পারবেন প্রার্থীরা। ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই। ৮মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ৯মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণ করা হবে আগামী ২৫ মে।


নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, গাজীপুর সিটি নির্বাচনের ৫৭টি ওয়ার্ডে ভোট নেয়ার জন্য ৪৭৮টি কেন্দ্র থাকবে, কক্ষ থাকবে ৩৪৯১টি। এছাড়াও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪৮৬টি। এছাড়াও প্রিজাইডিং অফিসার ৪৭৮জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩হাজার ৪৯১জন, পোলিং অফিসার থাকবেন ৬হাজার ৯৮২জন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo