সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ এপ্রিল ২০২৩, ১০:৫৮ এএম

মোট পঠিত: ৩৪২

১৫ দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

Babul K.
১৫ দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাতীয়

ডেইলি বাংলা টাইমস: জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৭টা ৫৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। ১৫ দিনের সফর শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। 



এর আগে, সোমবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে সূচি প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

 

জাপান সফরে মেট্রোরেলের সমীক্ষা, জাহাজভাঙা শিল্পের আধুনিকায়ন, কৃষি প্রক্রিয়াজাতকরণ আধুনিকায়ন, শিল্পের মানোন্নয়নের অংশীদারিত্ব এবং শুল্ক খাতের সমন্বয়সহ ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

আবদুল মোমেন জানান, জাপানি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি। সেখানে কৃষি, মেট্রোরেল, আইসিটিসহ কয়েকটা খাত নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা সই হবে। বাংলাদেশ-জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo