সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ এপ্রিল ২০২৩, ০৯:২৭ পিএম

মোট পঠিত: ৩৩৮

আদালতে মামলা করলেন ঐশ্বরিয়া কন্যা আরাধ্যা

Babul K.
আদালতে মামলা করলেন ঐশ্বরিয়া কন্যা আরাধ্যা
বিনোদন

ডেইলি বাংলা টাইমস : নাম তার আরাধ্যা বচ্চন, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া বচ্চনের কন্যা। বলিউড শাহানশাহ অমিতাভ বচ্চনের নাতনি। বয়স তার মাত্র ১১ বছর। কৈশোরে পা রাখার আগেই আদালতে পা রাখলো সে।



ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, একটি ইউটিউব চ্যানেলে তার স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা খবর প্রচার করা হয়েছে। সেই চ্যানেলের বিরুদ্ধেই আদালতে মামলা করেছে আরাধ্যা। তার অভিযোগের ভিত্তিতে দিল্লি হাইকোর্টে উঠেছে সেই মামলা। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) শুনানির দিন ধার্য রয়েছে।



বয়স কম হলেও এরই মধ্যে একাধিক নামজাদা অনুষ্ঠানের লাল গালিচায় হেঁটেছে আরাধ্যা। মা ঐশ্বরিয়ার সঙ্গে গিয়েছে কান চলচ্চিত্র উৎসবের মতো তাবড় আন্তর্জাতিক মঞ্চে। বিভিন্ন ছবির প্রিমিয়ার থেকে নামী-দামি অনুষ্ঠানেও সব সময় মেয়েকে নিয়েই হাজির হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।



সম্প্রতি নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারের উদ্বোধনেও মা ঐশ্বরিয়ার সঙ্গে উপস্থিত ছিলো মেয়ে আরাধ্যা। ভবিষ্যতে আরাধ্যা যে পেশাই বেছে নিক না কেনো, ক্যামেরার সামনে এখন থেকেই বেশ স্বচ্ছন্দ সে। তবে, নিজের বিষয়ে মিথ্যা খবর শুনতে নারাজ অভিষেক-ঐশ্বরিয়া কন্যা।


এর আগে একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কারণে ট্রোলিংয়ের শিকার হয়েছে আরাধ্যা। বাবা হিসেবে বারবার এ রকম ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন অভিষেক বচ্চন। তবে, এই প্রথম নিজে কোনো পদক্ষেপ নিলো আরাধ্যা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo