সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ এপ্রিল ২০২৩, ০৯:২০ পিএম

মোট পঠিত: ৩৭৬

‘রাতের ভোটের এমপি’ বলায় আ.লীগ নেতাকে বহিষ্কারের দাবি

Babul K.
‘রাতের ভোটের এমপি’ বলায় আ.লীগ নেতাকে বহিষ্কারের দাবি
সারা দেশ

ডেইলি বাংলা টাইমস: পটুয়াখালী: সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার একটি অডিওক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে তাকে গত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করতে দেখা গেছে।



পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমানকে ‘রাতের ভোটের এমপি’ বলতে শোনা গেছে এ সাবেক এমপিকে।


এ অডিও ফাঁস হওয়ার পর ক্ষোভে ফুঁসছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাবেক এমপি মাহবুবুর রহমান তালুকদারকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন তারা।  


এতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সাবেক এমপিকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন তারা।  


শুক্রবার (৭ এপ্রিল) শেষ বিকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ মানববন্ধন করেন।  


এতে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি স্বপন হাওলাদার, সাধারণ সম্পাদক আবুল কালাম ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার উপজেলার ডালবুলগঞ্জ ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুমান হাসনাতকে শাসাতে গিয়ে এমন মন্তব্য করেন সাবেক এমপি মাহবুবুর রহমান তালুকদার।


ওই রেকর্ডের মধ্যে মাহবুব তালুকদারকে বলতে শোনা যায়, বর্তমান এমপি মহিব (মহিব্বুর রহমান) রাতের ভোটে এমপি হয়েছেন। তাকে শেখ হাসিনা মনোনয়ন দেননি। এসময় শ্রমিক লীগ নেতা রুমান হাসনাতকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। মহিবকে নিয়ে ফেসবুকে স্টাটাস দেও, আবার আওয়ামী লীগ করতে চাও। তুই কেমনে আওয়ামী লীগ করছ আমি দেখে নেব। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার বাবাও সভাপতি ছিলেন।  


 এসময় তিনি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমানকে নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo