সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ মার্চ ২০২৩, ০৬:১৭ এএম

মোট পঠিত: ৩৮৭

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ২০০০ ঘরবাড়ি

Babul K.
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ২০০০ ঘরবাড়ি
সারা দেশ

 ডেইলি বাংলা টাইমস: কক্সবাজারের উখিয়া বালুখালীতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে এসব ক্যাম্পের দুই হাজার ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে এবং ২২ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

রোববার (৫ মার্চ) ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে দিকে উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের বি ও ই ব্লকে এই আগুন সূত্রপাত হয়। পরে পাশের ১০ ও ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে।

 

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি জানান, আগুন লাগার সাথে সাথে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম, পরে কক্সবাজার শহর রামু টেকনাফে অবস্থিত ফায়ার সার্ভিসের ১০টি টিম আগুন নেভানোর কাজে যোগ দেয়।

তিনি আরো জানান, ক্যাম্পের প্রতিটি বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে। আগুনে এসব গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। আগুনে এসব ক্যাম্পের দুই হাজার ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে এবং ২২ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, ২০২১ সালের ২২ মার্চ রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছিল। ওই আগুনে ১০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ১১ জন রোহিঙ্গা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo