সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ মার্চ ২০২৩, ০৬:৪১ এএম

মোট পঠিত: ৩১৯

স্পিরিট পানে ৩ জনের মৃত্যু, গোপনে হাসপাতালে অনেকে!

Babul K.
স্পিরিট পানে ৩ জনের মৃত্যু, গোপনে হাসপাতালে অনেকে!
সারা দেশ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত স্পিরিট পানে তিন জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে অনেকে গোপনে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা।


ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার (২ মার্চ) দিনগত রাতে তারা মারা যান।


মৃতরা হলেন- কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকার ভাংড়ী ব্যাবসায়ী জাহাঙ্গীর খাঁ (৩৬), একই এলাকার রিকশাচালক বিপুল দাস (৪৫) ও মধুগঞ্জ বাজার ঢাকালে পাড়ার রাজিব হোসেন (২৬)।


শুক্রবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে পুলিশ তাদের লাশ মর্গে পাঠিয়েছে।


এদিকে ঘটনার রাত থেকেই স্পিরিট বিক্রেতা (শহরের মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হলের মালিক) রেজাউল ইসলাম পলাতক রয়েছেন। সকালে তার হোমিও দোকান এবং মোবাইল সেটটি বন্ধ পাওয়া গেছে।


স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে শহরের নদীপাড়া ও ঢাকালেপাড়া এলাকার একাধিক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গেলে ঘটনার সত্যতা মেলে।


ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, সকালে একাধিক ব্যক্তির মৃত্যুর খবর শুনে মৃতদের বাড়িতে যাই। ঘটনা সত্য। এ ঘটনায় তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।


মৃত জাহাঙ্গীর খাঁয়ের ছোট ভাই আলমগীর খাঁ বলেন, রাতে আমার ভাই অসুস্থ হলে গিয়ে দেখি শরীর ঘামছে। এর কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।


বিপুল দাসের পুত্র লেগুনা চালক সজিব জানান, রাতে তার পিতা অসুস্থ হয়ে পড়লে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। পরে ঝিনাইদহ সদরে নেওয়ার সময় তার মৃত্যু হয়।


অসুস্থ রাজিবকে যশোর সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।


নিহত তিন জনের পরিবারের সদস্যরা বিষাক্ত স্পিরিট পানে মৃত্যুর কথা অস্বীকার করেছেন।


কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) সেকেন্দার আলী জানান, এ পর্যন্ত তিন জনের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। তবে স্থানীয়দের মুখে বিষাক্ত স্পিরিট পানে মৃত্যুর কথা ছড়িয়ে পড়লেও ময়নাতদন্ত ছাড়া সঠিকভাবে মৃত্যুর কারণ বলা যাবে না।


তিনি বলেন, এটা সত্য যে- আলামত দেখে কিছুটা নিশ্চিত হওয়া যাচ্ছে বিষাক্ত কিছু পান করার কারণেই তাদের মৃত্যু হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo