সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৯ এএম

মোট পঠিত: ৩৪৯

ভাতা বন্ধ, অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি ‘মৃত’

Babul K.
ভাতা বন্ধ, অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি ‘মৃত’
সারা দেশ

 হবিগঞ্জ প্রতিনিধি: আলিম উদ্দিন ভূঁইয়াহবিগঞ্জের লাখাই উপজেলায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার তালিকা থেকে নাম কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।


উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত আব্দুল ফাজিলের ছেলে বৃদ্ধ মো. আলিম উদ্দিন ভূঁইয়া ও নখলাউক গ্রামের আরেক বৃদ্ধের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয় বলে জানা গেছে।



বৃদ্ধ আলিমুদ্দিন গত বছরের জুলাই মাস থেকে বয়স্ক ভাতার টাকা না পাওয়ায় সমাজসেবা অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তাকে মৃত দেখিয়ে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার নিকট লিখিত অভিযোগ করেন।


আলিমুদ্দিন জানান, তিনি প্যারালাইজড রোগী হওয়ায় অফিসে যেতে পারেন না। সাত মাস ধরে ভাতা বন্ধ থাকায় তার ওষুধ ক্রয়সহ বাড়ির বাজার বন্ধ হয়ে গেছে। ফলে নিরুপায় হয়ে অতিকষ্টে অফিসে গিয়ে জানতে পারেন তাকে মৃত দেখিয়ে তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।


মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান সারোয়ার জনি জানান, তালিকা সংশোধন করার সময় ভুলবশত ওই ব্যক্তিদের নাম কাটা পড়েছে।


লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে তিনি পদক্ষেপ নিয়েছেন। দ্রুত বিষয়টি সমাধান করা হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo