সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৭ এএম

মোট পঠিত: ৩৭২

নির্বাচনে না এলে পালাতে হবে : বিএনপিকে কাদের

Babul K.
নির্বাচনে না এলে পালাতে হবে : বিএনপিকে কাদের
রাজনীতি

ডেইলি বাংলা টাইমস: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে হলেও নির্বাচনে আসবে। না এলে তাদের পালাতে হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


সেতুমন্ত্রী বলেন, এবার খেলা হবে, খালি মাঠে গোল দেব না, শক্ত খেলা চাই। বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে হলেও নির্বাচনে আসবে। আসবে, শেষ বেলায় আসবে। গতবারও তারা বলেছিল নির্বাচনে আসবে না। শেষ পর্যন্ত কী হলো, আসল। না এসে যাবে কোথায়। না এলে পালাতে হবে। একজন পালিয়েছে, বাকিরাও পালাবার পথ খুঁজবে। আওয়ামী লীগ পালায় না।


বিএনপির গণঅভ্যুত্থান গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে গুরুতর আহত। আহত হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পদযাত্রা করছে, ছুটতে আর পারছে না। শহরে, বিভাগে জেলায় জেলায় সমাবেশ ডেকে এখন আবার ইউনিয়নে, গ্রামে পদযাত্রা করছে। খোঁজ নিয়ে দেখুন, কয়টা ইউনিয়নে বিএনপি পদযাত্রা করছে। আমাদের সারা বাংলাদেশে শান্তির সমাবেশ সফল হচ্ছে। 


ওবায়দুল কাদের বলেন, বিএনপি ডাকে মহাসমাবেশ, হয়ে যায় কোনো রকম একটা সমাবেশ। সমাবেশ হয় আওয়ামী লীগের মহাসমাবেশ। বিএনপির মহাসমাবেশ কোনো রকম সমাবেশ হতেও কষ্ট হয়। বিএনপি এ পর্যন্ত যতটা সমাবেশ করেছে, হাওর-বাওড়ের এলাকা সুনামগঞ্জে দুপুরে তার চেয়ে বেশি মানুষ হয়েছে। 


এর আগে দুপুর ১২টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম নাদেল, সদস্য আজিজুস সামাদ ডন প্রমুখ। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo