সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৫ এএম

মোট পঠিত: ৩৮৪

ভূমিকম্পে কেবল তুরস্কেই নিহত ৯১২

Babul K.
ভূমিকম্পে কেবল তুরস্কেই নিহত ৯১২
আন্তর্জাতিক

ডেইলি বাংলা টাইমস: প্রবল শক্তিশালী ভূমিকম্পে কেবল তুরস্কেই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১২ জনে। আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৩৮৩ জন। সোমবার (৬ ফেব্রুয়ারি) তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরাদোয়ান এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা বলতে পারছেন না বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোয়ান সাংবাদিকদের বলেছেন, ১৯৩৯ সালের পর থেকে তুরস্কে এটাই সবচেয়ে বড় বিপর্যয়। ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটিতে অন্তত ২ হাজার ৮১৮টি ভবন ধসে পড়েছে।

দ্য গার্ডিয়ানের খবর অনুসারে, ১৯৩৯ সালে এরজিনকানে আঘাত হানা যে ভূমিকম্পের কথা তুর্কি প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, সেটির আঘাতে ৩৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন বলে মনে করা হয়। এছাড়া ১৯৯৯ সালে দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্পে নিহত হন ১৭ হাজারের বেশি।

এরদোয়ান জানিয়েছেন, এ পর্যন্ত ৪৫টি দেশ তাদের সহায়তার প্রস্তাব দিয়েছেন।

সোমবারের এ ভূমিকম্পে তুরস্কের পাশপাশি সিরিয়ায় এ পর্যন্ত ৩২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।

ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, তুরস্কের যেসব এলাকায় রাতভর ভয়াবহ ভূমিকম্পের পর থেকে কোনো খবর পাওয়া যায়নি, সেগুলো নিয়ে উদ্বিগ্ন তারা।

ডব্লিউএইচওর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, জাতীয় কর্তৃপক্ষগেুলো এই মুহূর্তে অনুসন্ধান ও উদ্ধারের দিকে মনোনিবেশ করছে। এরপর আমরা আহতদের চিকিত্সা ও ক্ষতিগ্রস্ত এলাকায় গোটা স্বাস্থ্য ব্যবস্থায় সহায়তার জন্য বাড়তি ট্রমা কেয়ারের দিকে নজর দেবো।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo