সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৯ জানুয়ারি ২০২৩, ০৪:০৯ এএম

মোট পঠিত: ৩৩৮

গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মারা গেছেন

Babul K.
গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মারা গেছেন
আন্তর্জাতিক

ডেইলি বাংলা টাইমস: পুলিশের গুলিতে আহত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস মারা গেছেন। ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই মৃত্যু হয় স্বাস্থ্যমন্ত্রীর।


রোববার দুপুরে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে এক পুলিশ কর্তার ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। অভিযোগ, তাঁকে লক্ষ্যে করে গুলি ছোড়েন ওড়িশার এক অ্য়াসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর। পর পর দু’বার গুলি করা হয়েছিল স্বাস্থ্যমন্ত্রী নবকিশোরের বুকে। তবে গুলি লাগার পরেই মন্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে।


প্রায় সঙ্গে সঙ্গেই ঝাড়সুগুড়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় নবকিশোরকে। সেখান থেকে বিমানে করে ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মন্ত্রীকে দ্রুত জরুরি চিকিৎসা দেওয়া হয়। তাঁর ক্ষতস্থানে অস্ত্রোপচারের পাশাপাশি তাঁকে আইসিইউ পরিষেবাও দেয়া হয়েছিল। কিন্তু কোনও চেষ্টাই শেষপর্যন্ত কাজে লাগেনি।


হাসপাতাল সূত্রে খবর, বুকে গুলি লাগায় মন্ত্রীর হৃদযন্ত্রে আঘাত লাগে। তবে কৃত্রিম ভাবে সেটি সচল রাখার ব্যবস্থা করেছিলেন হাসপাতালের চিকিৎসকদের দল। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। বিকেলের দিকে দ্রুত তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সন্ধ্যায় মৃত্যু হয় মন্ত্রীর।


এক প্রত্যক্ষদর্শী বলেন, যখন মন্ত্রী গাড়ি থেকে নামেন, তখন তাকে স্বাগত জানানোর জন্য লোকজন জড়ো হন। ভিড়ের মধ্যে থেকেই গুলির শব্দ শোনা যায়। তার পরেই এক পুলিশ কর্মীকে ছুটে পালাতে দেখি।


পুলিশ জানিয়েছে, ওড়িশা স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করার সময় পুলিশের পোষাকেই ছিলেন গোপাল। তিনি কেন এই কাণ্ড ঘটিয়েছেন, এখনও জানা যায়নি। রোববার ব্রজরাজনগরের এই কর্মসূচিতে কড়া নিরাপত্তা মোতায়েন ছিল। তাতে নজর রাখার জন্যই গোপালকে নিয়োগ করা হয়েছিল। এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo