সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২২ জানুয়ারি ২০২৩, ০৬:০০ এএম

মোট পঠিত: ৩৪৬

আমি সবাইকে আমার বিয়ে দেখাতে চাই: পূজা চেরি

Babul K.
আমি সবাইকে আমার বিয়ে দেখাতে চাই: পূজা চেরি
বিনোদন

টেলি বাংলা টাইমস: হাতে নেই কোন সিনেমা। কিছুদিন আগে প্রেমের গুঞ্জনে বেশ আলোচনায় ছিলেন নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনে সমালোচনার মুখেও পড়েন তিনি। এরপর বেশ কিছুদিন মিডিয়ার আড়ালেই ছিলেন। এবার প্রকাশ্যে এসে কথা বলেছেন এ নায়িকা। শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে একটি অনুষ্ঠানে নিজের কাজসহ ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন পূজা চেরি।


সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, আমার মায়ের বরাত দিয়ে সংবাদটি আমি নিজেও দেখেছি। সেই নিউজে দেখ অবাক হয়েছি। বিষয়টি আমাকে বিব্রত করেছে। পরে মাকেও বলেছি-তুমি এমন কথা (আমার মেয়েকে বাঁচতে দিন) বলেছো কিনা? তিনি বলেছেন, না। এমন কিছু আমি বলিনি। আমি তখন চুপ করে ছিলাম। কারণ, সবার নিউজের যদি প্রতি উত্তর করি তাহলে কথা আরও বাড়বে। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি চুপ ছিলাম। যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা তো আমাকে বোঝে।




তিনি আরও বলেন, দেখুন, সমালোচনা তো হবেই। ভালো কাজ করলে আলোচনা-সামালোচনা দুটোই হয়। আমার সঙ্গে যে কাউকে নিলে এখনও গুঞ্জন হবে। এসবে আমি কান দেই না বা পাত্তা দেই না। আমি নিজের গতিতে কাজ চালিয়ে যেতে চাই।


শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিতব্য সিনেমা ‘মায়া’ প্রসঙ্গে তার ভাষ্য, এটা নিয়ে আমার সঙ্গে কোনো কথা হচ্ছে না। সুতরাং এটার সম্পর্কে মন্তব্য করতে চাই না।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo