সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ জানুয়ারি ২০২৬, ০৩:২১ এএম

মোট পঠিত: ৪৯৯

বাংলাদেশ থেকে দুবাই, মাস্কাট ও ইসলামাবাদে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে মাহান এয়ার

Babul K.
বাংলাদেশ থেকে দুবাই, মাস্কাট ও ইসলামাবাদে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে মাহান এয়ার
আন্তর্জাতিক

ঢাকা, বাংলাদেশ — ইরানের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ার শীঘ্রই বাংলাদেশ থেকে দুবাই, মাস্কাট ও ইসলামাবাদে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সংযোগ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মাহান এয়ার তাদের যাত্রী ও কার্গো কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশের প্রতিষ্ঠান এ্যরো ভার্সেটাইলো কর্পোরেশন-কে আগামী পাচ বছরের জন্য জেনারেল সেলস এজেন্ট (GSA) হিসেবে নিয়োগ প্রদান করেছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) এ্যরো ভার্সেটাইলো কর্পোরেশনকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাই এবং মার্চ মাসে ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাট, পাশাপাশি ঢাকা থেকে ইসলামাবাদ ও করাচিতে সরাসরি ফ্লাইট চালু করা হবে।

দুবাই ও মাস্কাটে অবস্থানরত বাংলাদেশি যাত্রীদের জন্য সাশ্রয়ী বিমান ভাড়া, ৫২ কেজি পর্যন্ত ব্যক্তিগত মালামাল বহনের সুবিধা, পাশাপাশি উন্নত ইন-ফ্লাইট ডাইনিং ও বিনোদন সেবা প্রদান করা হবে।

প্রতিটি রুটে মাহান এয়ার কমপক্ষে ৩০০ আসন বিশিষ্ট ওয়াইড-বডি উড়োজাহাজ, যেমন বোয়িং ৭৭৭ বা এয়ারবাস এ৩৪০, পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উল্লেখ্য, দুবাই ও মাস্কাট থেকে বাংলাদেশগামী ফ্লাইটের টিকিট বিক্রয় ও বিপণনের ক্ষেত্রে এক্সক্লসিভ সেলস পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে যথাক্রমে দুবাইয়ের এ্যরো ভার্সেটাইলো ট্রাভেলস এবং ওমানের উম্মাহ স্টার সলিউশন। মাহান এয়ারের বাংলাদেশের জি এস এ স্বত্ত্বাধিকারী খন্দকার সেলিনা আক্তার মনে করেন, এই উদ্যোগ বাংলাদেশ, মধ্যপ্রাচ্য ও পাকিস্তানের মধ্যে যাত্রী ও কার্গো পরিবহনে নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সাথে মাহান এয়ার জি এস এ -এ্যরো ভার্সেটাইলো কর্পোরেশন- এর প্রধান নির্বাহী উইং কমান্ডার আলিমুন নাহার দৃঢ়চিত্তে বলেন যে- মাহান এয়ার তার আন্তর্জাতিক মানের সেবা দিয়ে অচিরেই হবে প্রবাসী বাংলাদেশীদের সেরা পছন্দের এয়ারলাইন্স।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo