সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম

মোট পঠিত: ১১৬

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় দুই বুলেটপ্রুফ গাড়ির অনুমতি পেল বিএনপি

Babul K.
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় দুই বুলেটপ্রুফ গাড়ির অনুমতি পেল বিএনপি
জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয়েছে চলতি বছরের জুন মাসে এবং আরেকটি বুলেটপ্রুফ বাসের অনুমতি দেওয়া হয়েছে অক্টোবরের প্রথম দিকে। দলীয় সূত্রে জানা গেছে, গাড়িগুলো জাপান থেকে কেনার বিষয়ে আলোচনা চলছে।


বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানিয়েছেন, নির্বাচনী সময়ে খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে প্রচারণায় অংশ নেবেন এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। তিনি বলেন, “এই সময়ে তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।”  


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক দলের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি খুবই বিরল। সাধারণত এ ধরনের অনুমতি দেওয়া হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্য। মন্ত্রণালয় সূত্র বলছে, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তাঁর পরিবারের ব্যবহারের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার আবেদন করেন। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ বাস কেনার আবেদনও করা হয়।


পুলিশের বিশেষ শাখা (এসবি) তাদের প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান হামলার ঝুঁকিতে থাকতে পারেন। প্রতিপক্ষ রাজনৈতিক দল বা সন্ত্রাসী গোষ্ঠীর হামলার আশঙ্কা বিবেচনায় বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের প্রেক্ষাপটে বিএনপি নেতৃত্বের ওপর হামলার ঝুঁকি থাকায় এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিএনপি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের আবেদন করেছে, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে। মন্ত্রণালয় সূত্র বলছে, আবেদনটি নিরাপত্তা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে যাচাই করা হচ্ছে।


বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আবদুল হক জানিয়েছেন, বেসরকারিভাবে কেউ বুলেটপ্রুফ গাড়ি আনতে পারেন না, এটি সরকারিভাবে অনুমোদিত হতে হয়। তিনি বলেন, “একটি বুলেটপ্রুফ গাড়ির দাম প্রায় দুই লাখ ডলার, আর শুল্কসহ আনলে মোট খরচ দাঁড়ায় প্রায় ২২ কোটি টাকা।” বারভিডা সূত্রে জানা গেছে, জাপান, কানাডা ও জার্মানিই সাধারণত বুলেটপ্রুফ গাড়ি তৈরি করে। শেখ হাসিনার জন্য নব্বইয়ের দশক ও ২০০৯ সালে সরকার গঠনের পর বুলেটপ্রুফ গাড়ি আনা হয়েছিল জাপান থেকে।


২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি দ্রুত দেশে ফিরবেন ও নির্বাচনে অংশ নেবেন। ২০১৫ সালে তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা বিএনপি নেতাদের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়েছে। সে সময় তাঁর গাড়ি বুলেটপ্রুফ ছিল না।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo