সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ এএম

মোট পঠিত: ১৯৩

বেআইনি আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না: সালাউদ্দিন

Babul K.
বেআইনি আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না: সালাউদ্দিন
রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় যোগ দিয়ে বললেন, “যারা আইন-কানুন, সংবিধান এবং লিগ্যালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের প্রতি আহ্বান করবো; কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, বেআইনি আবদার মেনে এ জাতিকে সংকটে ফেলে দেওয়া যাবে না। আমাদের সাংবিধানিক ধারাবাহিকতাই থাকতে হবে।”


সালাহউদ্দিন আহমদ বলেন, “এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার। প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্যে বলেছেন। এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে একটি আইনের শাসনের রাষ্ট্র হিসেবে পরিচালিত করতে হবে। স্ট্যাব্লিশ করতে হবে। আইনের শাসনের রাষ্ট্রের প্র্যাকটিস দেখাতে হবে।”


আমাদের পাশের কিছু দেশ আছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না। কেন চায় না? কারণ, তাদের স্বার্থ আছে। তারা যদি আবারও অস্থিতিশীল করতে পারে, তবে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট সরকার পেতে পারে, অথবা দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে, সবকিছু আদায় করা যাবে। আমরা কী সেটা চাই?-প্রশ্ন রাখেন বিএনপির এ নেতা।


‘পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে’-মনে করেন সালাউদ্দিন।


তিনি আরও যোগ করেন, “পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া। আরেকটি হচ্ছে দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে মেজোরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে।’ এ সময় যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক।”


‘কোন পদ্ধতিতে ভোট হবে তা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে। তা জানতে জামায়াতকে সংবিধানে খুলে দেখতে হবে’-যোগ করেন সালাউদ্দিন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo