সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ আগস্ট ২০২৫, ১০:২৫ পিএম

মোট পঠিত: ১৬৫

কুমিল্লায় লরিচাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

Babul K.
কুমিল্লায় লরিচাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত
সারা দেশ

কুমিল্লার পদুয়ার বাজারে লরি, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


কুমিল্লা হাইওয়ে ময়নামতি থানার এসআই আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর ১২টার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি লরি পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় আসলে ইউটার্ন নিতে সিএনজি চালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে একই সময় উল্টো পথে আসা প্রাইভেটকারকে চাপা দেয় লরিটি। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা চার ব্যক্তি নিহত হন।

 

নিহতের মধ্যে প্রাইভেটকার চালকসহ একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলে রয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো উদ্ধার করেছে।

এদিকে চাপা পড়া সিএনজি চালিত অটোরিকশার যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম ও ঢাকামুখী লেনে প্রায় দুই ঘণ্টা যানজটে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী চালকসহ বিভিন্ন মানুষ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo