সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ জুলাই ২০২৫, ১২:০৪ এএম

মোট পঠিত: ১৯০

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত, পানিবন্দি লাখো মানুষ

Babul K.
নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত, পানিবন্দি লাখো মানুষ
সারা দেশ

টানা বৃষ্টিতে নোয়াখালীতে পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। শহরের বিভিন্ন এলাকার সড়কগুলোয় ইতোমধ্যে কোমর সমান পানি। এছাড়া তলিয়ে গেছে নিচতলার বেশিরভাগ বাসা বাড়ি ও দোকানপাট। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ।


জেলা আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে। পানি উন্নয়ন বোর্ডের দাবি অতিরিক্ত বৃষ্টির কারণে জেলায় ১ দিনে পানি বেড়েছে মাত্র ১৭ সেন্টিমিটার। তবে পানি এখনো বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে রয়েছে বলে জানিয়েছে তারা। যদিও স্থানীয়দের অভিযোগ, গত বছর নোয়াখালীতে ভয়াবহ বন্যার পরও দীর্ঘ এক বছরে নিষ্কাশন ব্যবস্থাপনায় ব্যর্থতা ঢাকতেই পানি উন্নয়ন বোর্ড এ দাবি করছে।


এদিকে সকাল থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় নোয়াখালীর সদর, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর, বেগমগঞ্জে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক ফসলি জমি ও মাছের ঘের ইতোমধ্যে ডুবে গেছে।  জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টি বন্ধ না হলে আগামী পাঁচ দিন আরও পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।


সরেজমিনে দেখা গেছে, নোয়াখালী জেলা শহর মাইজদীর জেলা প্রশাসক কার্যালয়, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী জিলা স্কুলসহ, শহরের প্রতিটি স্কুল আঙ্গিনায় হাঁটু পরিমাণ পানিতে নিমজ্জিত। 


গতকাল নোয়াখালীতে ৪টি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও অর্ধ-বার্ষিক পরীক্ষা স্থগিত করা হলেও আজ সকাল থেকে সকল উপজেলায় আগামী শনিবার পর্যন্ত অর্ধ-বার্ষিক পরীক্ষা ও পাঠদান স্থগিত করা হয়েছে।


নোয়াখালী পৌর শহরের স্টেডিয়ামপাড়া, জেলখানা সড়ক এলাকা, ফকিরপুর, হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর, হাউজিংসহ বেশিরভাগ এলাকার সড়কগুলোয় পানি বৃদ্ধির কারণে ও দীর্ঘ দিন ভাঙা সড়কগুলো সংস্কার ও মেরামত না করায় খানা-খন্দকে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। 


নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, বন্যা ও দুর্যোগ মোকাবেলায় সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া জরুরি মুহূর্তে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় যাতে বন্যা দুর্গতরা আশ্রয় নিতে পারে সে ব্যবস্থা গ্ৰহণ করতে বলা হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo