সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ জুন ২০২৫, ০১:০৩ এএম

মোট পঠিত: ১৫৮

বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেলো বিএসএফ

Babul K.
বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেলো বিএসএফ
সারা দেশ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ। শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।


বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। সে একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।


মরদেহ ভারতের কৈলাশহর হাসপাতালে আছে বলে জানান কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম।


তিনি জানান, প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজ করতো। তাকে সীমান্তের কাটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে যায়। রাতে চেষ্টা করেও আমরা কিছু করতে পারিনি।


তিনি জানান, প্রদীপের পরিবারের সদস্যদের নিয়ে কুলাউড়া থানায় আছি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


এ ব্যাপারে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। তাকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo