সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ জুন ২০২৫, ১২:৪২ এএম

মোট পঠিত: ১৫১

জামায়াতের নিবন্ধন ফেরতের সংক্ষিপ্ত রায় প্রকাশ, পাঠানো হলো ইসিতে

Babul K.
জামায়াতের নিবন্ধন ফেরতের সংক্ষিপ্ত রায় প্রকাশ, পাঠানো হলো ইসিতে
আইন-আদালত

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের সংক্ষিপ্ত রায় প্রকাশ হয়েছে। এই রায় নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়েছে। রোববার (১ জুন) বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সই করার পর সংক্ষিপ্ত রায় ইসিতে পাঠানো হয়।

এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন আপিল বিভাগ। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এছাড়া দাঁড়িপাল্লা প্রতীকেই নিবন্ধন হবে কি না সেই সিদ্ধান্তও ইসি নেবে।


দুপুরে জামায়াতের নিবন্ধন ফেরত দেওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের ব্যাপারে আমরা কোনো পর্যবেক্ষণ পাইনি। পর্যবেক্ষণ পাওয়ার পরে আইনগতভাবে যেটা প্রযোজ্য সে সিদ্ধান্ত নেওয়া হবে।


ইসি সচিব বলেন, জামায়াতের প্রতীকের ব্যাপারে আইনগতভাবে যেটা প্রাপ্য সেভাবেই পাবে। প্রতীকের ব্যাপারে তাদের নিবন্ধনের ব্যাপারে কী পর্যবেক্ষণ আছে, ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার থাকে না।

২০১৩ সালে হাইকোর্ট এক রায়ে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। সেই রায়ের ভিত্তিতেই নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে দেয়। তবে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন দলটির আইনজীবীরা।


গত বছর ১ আগস্ট ছাত্র-কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততা দেখিয়ে দলটিকে নিষিদ্ধ করেছিল তৎকালীন সরকার। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর দলটি ফের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে, যদিও তখনও তাদের নিবন্ধন ছিল না।


জামায়াতের আইনজীবীরা শুরু থেকেই বলছিলেন, ২০০৮ সালে নির্বাচন কমিশন যেভাবে দলটিকে সাময়িক নিবন্ধন দিয়েছিল, তা ছিল আইনসিদ্ধ। আজকের রায়ে সেই যুক্তিই আদালত গ্রহণ করেছে বলে দাবি তাদের। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo