সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ মে ২০২৫, ০৭:২৮ এএম

মোট পঠিত: ২১২

গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ২

Babul K.
গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ২
সারা দেশ

 গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।


রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলযোগে তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।  


গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনার পর পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এক পর্যায়ে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে। এ ছাড়া বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।  


পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর থেকে ঢাকায় ফিরছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এক পর্যায়ে তার গাড়িটি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছায়। এ সময় ১০-১২টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে তার গাড়ির গ্লাস ভেঙে তিনি আহত হন। পরে তিনি দ্রুত গাড়ি নিয়ে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় শত শত মানুষ সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তিনি ঢাকার উদ্দেশে চলে যান। এ ঘটনার প্রতিবাদে রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় মিছিল করে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা।  


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-ক্রাইম/উত্তর) মো. রবিউল হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে হাসনাত আবদুল্লাহ ঢাকায় যাচ্ছিলেন। এ সময় চান্দনা চৌরাস্তা এলাকার পৌঁছালে মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে তিনি আহত হন। তবে কে বা কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ।  


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo