সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ মে ২০২৫, ১২:০৭ এএম

মোট পঠিত: ১৭৮

২ বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ, ২ ভারতীয়কে আটক করল বিক্ষুব্ধ গ্রামবাসী

Babul K.
২ বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ, ২ ভারতীয়কে আটক করল বিক্ষুব্ধ গ্রামবাসী
সারা দেশ

 দিনাজপুরের বিরলের ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।


শুক্রবার (২ মে) দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক।


দুপুর ১২টার দিকে ৩২০ মেইন পিলারের সাব-পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।


এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে স্থানীয় গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন- অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।


এ বিষয়ে বিজিবি বা পুলিশ প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


তবে ওই ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশি দুই নাগরিককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে গ্রামবাসী। পরে সেখানে বিজিবির সদস্যরা এলে তাদের কাছে ওই দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo