সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ এপ্রিল ২০২৫, ০২:১৭ এএম

মোট পঠিত: ২৮৭

নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ

Babul K.
নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ
খেলা

বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের সবশেষ ম্যাচে আজ পাকিস্তানের কাছে হারায় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। মূল পর্বে জায়গা করে নিতে সামনে ছিল কঠিন সমীকরণ। পাকিস্তানে চলমান বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় নিজেদের প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে উড়িয়ে মূল পর্বের যাওয়ার জন্য সহজ পথ বানিয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর, শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারে টাইগ্রেসরা। তাতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় ছিল জ্যোতির দল। তবে সব শঙ্কা উড়িয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে নারী দল। 

টানা দুই হারে বাংলাদেশের নেট রানরেট নেমে দাড়িয়েছিল ০.৬৩৯। বাংলাদেশের এই নেট রানরেট টপকে যেতে থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৭ রান করতে হতো ১০.১ ওভারের মধ্যে। 

তবে এমন সমীকরণ সামনে রেখে থাই মেয়েদের বিপক্ষে খেলতে নেমে তা করতে পারেনি ক্যারিবীয়রা। থাইল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিলেও। ম্যাচটি ক্যারিবীয়রা জিতেছে ১০.৫ ওভারে। ফলে নেট রান রেটে বাংলাদেশকে টপকে যেতে পারেনি দলটি। এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ নারীদের নেট রানরেট ০.৬৩। আর বাংলাদেশের নেট রানরেট ০.৬৪। 

ক্যারিবীয়রা সমীকরণ মেলাতে না পারার কারণেই কপাল খুলেছে বাংলাদেশের। বাছাইপর্বে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে জ্যোতির দল। সেই সঙ্গে নিশ্চিত হইয়েছে বিশ্বকাপের মূল পর্বে খেলাও। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo