সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ এএম

মোট পঠিত: ২৪৬

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

Babul K.
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা
খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপ থেকে দুই দলের বিদায় নিশ্চিত হয়েছে ইতোমধ্যেই। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশও। বাদ পড়া এ দুই দলেরই আজ মাঠে নামার কথা ছিল নিজেদের তৃতীয় ম্যাচে। তবে নিয়মরক্ষার এই ম্যাচে আর খেলতে হলো না এ দুই দলকে। রাওয়াওলপিন্ডিতে আজ হচ্ছে তুমুল বর্ষণ। বৃষ্টির কারণেই ম্যান ইন গ্রিনদের বিপক্ষে টাইগারদের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।


আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় রাওয়ালপিন্ডিতে মাঠে নামার কথা রিজওয়ান-শান্তদের। তবে বাদ পড়া এই দুই দলের ম্যাচে শেষ কথা বলেছে বৃষ্টি। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরুর আগে গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কমেছে। আকাশ ঢাকা ছিল ঘন মেঘে। বৃষ্টি না কমার কারণে নির্দিষ্ট সময়ে ম্যাচ তো শুরু করা যায়ই নি, এমনকি টসও হয়নি। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় টস হওয়ার কথা ছিল। খেলা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টায়। তবে বৃষ্টির কারণে প্রথমে টস এবং খেলা শুরু সময় পেছানো হয়েছিল। 

কিন্তু বেরসিক বৃষ্টি আর আজ থামার নাম নেয়নি। এ কারণে অপেক্ষা করেও ম্যাচ শুরু করা গেলো না। বৃষ্টির কারণে তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্বাগতিক পাকিস্তান, নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে আসর থেকে ছিটকে পড়ে। বাংলাদেশও ঠিক একই প্রতিপক্ষের কাছে হেরেই বাদ পড়েছে এবারের আসর থেকে। 

আজ দুই দলেরই তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ করলো জয় ছাড়াই। ম্যাচ না হওয়ায় দুই দলই পয়েন্ট ভাগাচাগি করেছে। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo