সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ জানুয়ারি ২০২৫, ১২:১১ এএম

মোট পঠিত: ২৩১

সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ

Babul K.
সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ
সারা দেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো পয়েন্ট থেকে ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ আবার কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। তবে বিজিবির বাধায় তা বন্ধ হয়ে যায়। 

এ ঘটনায় মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের ২০ বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা গ্রামের জিরো পয়েন্ট থেকে ২৫ থেকে ৩০ গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এ ঘটনায় হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দিলে উত্তেজনা শুরু হয়। বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণের সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হয়।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, সকালে সীমান্ত এলাকায় প্রচণ্ড কুয়াশার মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবির সদস্যরা বাধা দেয়।  এ সময় বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণ না করে ফিরে যেতে বাধ্য হন।


তিনি আরও বলেন, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করার জন্য চিঠি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগেও কয়েকটি সীমান্তে বেশ কয়েক বার বিএসএফ সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে। তবে বিজিবি ও স্থানীয় জনতার বাধার মুখে তাদের এই চেষ্টা পণ্ড হয়ে যায়। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo