সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম

মোট পঠিত: ২০৮

অবশেষে ৩৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস

Babul K.
অবশেষে ৩৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেগিাজায় জিম্মি করে রাখা দেশটির ৩৪ জন নাগরিককে মুক্তি দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। 


হামাসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি। সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।


হামাস বলেছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে ৩৪ জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। ফিলিস্তিনের এই গোষ্ঠীটি গাজা উপত্যকা শাসন করে এবং বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ের অংশ হিসাবে জিম্মিদের মুক্তির অনুমোদন দিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে।


প্রাথমিক এই বন্দিবিনিময় প্রক্রিয়ার মধ্যে গাজায় আটক থাকা সব নারী, শিশু, বয়স্ক মানুষ এবং অসুস্থ বন্দিদের অন্তর্ভুক্ত করা হবে বলেও এএফপিকে ওই কর্মকর্তা জানিয়েছেন।


অন্যদিকে রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি নির্ভর করবে ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এবং গাজা থেকে তাদের সেনাবাহিনীর প্রত্যাহারের ওপর।


অবশ্য রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাস এখনো সম্ভাব্য মুক্তির জন্য বন্দিদের তালিকা দেয়নি।


রয়টার্স বলছে, কাতারে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আলোচনা চলাকালীন এই প্রতিবেদনগুলো সামনে এসেছে। 


বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই আলোচনায় মধ্যস্থতা করছে এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার আগে চলমান এই আলোচনায় শেষ মুহূর্তের অগ্রগতির আশা করছে।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo