সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ জুলাই ২০২৪, ০৬:০৯ পিএম

মোট পঠিত: ২৮২

যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়

Babul K.
যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবিতে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। শেষ খবর পাওয়া পর্যন্ত (বাংলাদেশ সময় শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টা পর্যন্ত) নির্বাচনের ফলাফলে দেখা গেছে ৩৫৯ আসনে জয় পেয়েছে লেবার পার্টি আর কনজারভেটিভ পার্টি পেয়েছে ৭১টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৪৬টি আসনে জয়। তবে সরকার গঠনে প্রয়োজন ৩২৬ আসন।

ব্রিটিশসংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী ফল নিয়ে ইতোমধ্যেই পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাওয়া কিয়ার স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক।

উচ্ছ্বসিত জনগণের উদ্দেশে লন্ডনে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলেছেন, ‘পরিবর্তন এখন থেকেই শুরু হলো। আমি আনন্দিত’।যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি। বিদায় নিতে হবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। তিনি পরাজয় মেনে নিয়েছেন।

ঋষি সুনাক বলেন, ‘লেবার পার্টি নির্বাচনে জিতেছে। আমি স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানাতে ফোন করেছি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর হবে।’

এর আগে সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৪ জুলাই) যুক্তরাজ্যের পার্লামেন্টের ভোট হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় রাত ১০টায়। সবগুলো আসনের ফল পেতে স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হবে।

তবে বুথ ফেরত জরিপে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি ১৩১টি আসনে জয় পেতে পারে। ৬১টি আসনে জয়ী হয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আর অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে রিফর্ম ইউকে ১৩টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ১০টি এবং স্বতন্ত্র প্রার্থীসহ অন্য দলের ২৫টি আসনে জয়ের আভাস দেয়া হয়েছে।

জরিপের ফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার বলেন, ‘এই ফলাফল আমাদের জন্য উৎসাহব্যাঞ্জক। তবে এটি একটি জরিপ। পূর্ণাঙ্গ ফল ঘোষণা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

বুথ ফেরত জরিপের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নির্বাচনী আসন ইয়র্কশায়ারের রিচমন্ডে তার বাড়ির আশপাশে সুনসান নীরবতা বিরাজ করছে।ঋষি সুনাক এক্স পোস্টে লিখেছেন, ‘শত শত কনজারভেটিভ প্রার্থী, হাজার হাজার স্বেচ্ছাসেবক এবং লাখো ভোটারদের কাছে আপনাদের কঠোর পরিশ্রমের জন্য, সমর্থনের জন্য এবং আপনার ভোটের জন্য অসংখ্য ধন্যবাদ।’

এবারের নির্বাচনে যুক্তরাজ্যজুড়ে ৪০ হাজার ভোট কেন্দ্রে ভোটারেরা ভোট দেন। মোট ভোটারের সংখ্যা ছিল ৪ কোটি ৬০ লাখ। নিবন্ধিত ৯৮টি রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীসহ রেকর্ড ৪ হাজার ৫২৫ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। ভোটের লড়াইয়ে রয়েছেন লেবার পার্টির আট জনসহ বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থীও।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo