সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ জুন ২০২৪, ০৫:৪০ এএম

মোট পঠিত: ৩০৮

যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু

Babul K.
যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক

ইসরায়েলের ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল রোববার (১৬ জুন) সন্ধ্যায় ইসরায়েলের রাজনৈতিক নিরাপত্তা-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার (১৭ জুন) তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।


 

এর আগে, নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সম্প্রতি পদত্যাগ করেন বেনি গানৎস। তিনি একসময় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।


গানৎসের পদত্যাগ নেতানিয়াহুর জন্য একটা বড় ধাক্কা হয়ে আসে। এরপর থেকে নেতানিয়াহু সরকারের অতি-ডানপন্থী জোটসঙ্গীরা যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিতে বলছিল। তারা একটি নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গড়তে চাপ দিয়ে আসছিল। এখন নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন।


  নেতানিয়াহুর জোট সরকারের কট্টর জাতীয়তাবাদী-ধর্মীয় ভাবধারার অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভিরের চাওয়া, ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রাখুক।


 

কিন্তু গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর দেশি-বিদেশি চাপ বাড়ছে। এমনকি মিত্র যুক্তরাষ্ট্রও এখন যুদ্ধবিরতির পক্ষে।


জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী, নেতানিয়াহু বলেছেন, গানৎসের অনুরোধে যুদ্ধকালীন মন্ত্রিসভা করা হয়েছিল। গানৎস চলে যাওয়ায় এই মন্ত্রিসভার আর দরকার নেই।


উল্লেখ্য, গত অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ইতোমধ্যেই আট মাসেরও বেশি পার হয়ে গেছে।  যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে শুরু করলেও যুদ্ধ বন্ধ করার মতো কোনো চুক্তি এখনও অনেক দূর মনে হচ্ছে। একদিকে আলোচনা চললেও গাজায় ধারাবাহিক রক্তপাত থামার কোনো লক্ষণ নেই।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসকে নির্মূল করতে গাজায় অবিরাম হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত অন্তত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo