সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 4

প্রকাশিত :
০৪ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩৩১

যুদ্ধবিরতির নির্দেশ দিলেন পুতিন, প্রত্যাখ্যান করল ইউক্রেন!

repoter 4
যুদ্ধবিরতির নির্দেশ দিলেন পুতিন, প্রত্যাখ্যান করল ইউক্রেন!
আন্তর্জাতিক
ডেইলি বাংলা টাইমস:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রতিরক্ষা মন্ত্রীকে আজ শুক্রবার থেকে ইউক্রেনের ফ্রন্টলাইনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন, বিবিসি জানিয়েছে, রুশ অর্থোডক্স গির্জার অনুরোধে ক্রিসমাস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়েছেন পুতিন,

তবে ইউক্রেন সাফ জানিয়ে দিয়েছে, তারা যুদ্ধবিরতিতে যাবে না,
এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, ইউক্রেনের দখল করা ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার করে নিলেই কেবল ‘অস্থায়ী যুদ্ধবিরতি সম্ভব
ভণ্ডামি নিজেদের কাছেই রাখুন,’
ওই টুইট বার্তায় তিনি বলেছেন, ‘রাশিয়ার মতো বিদেশি ভূখন্ডে আক্রমণ শানাচ্ছে না ইউক্রেন, আমরা বেসামরিক নাগরিকদের মারছি না, আমরা কেবল নিজেদের ভূখন্ডে দখলদার বাহিনীর সদস্যদের ধ্বংস করছি

জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক আরো বলেন, ‘ক্রিসমাস যুদ্ধবিরতি নিয়ে রুশ অর্থোডক্স চার্চের বিবৃতি একটি নিষ্ঠুর ফাঁদ এবং যুদ্ধের প্রচারের একটি উপাদান মাত্র,’

ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির যে নির্দেশনা দিয়েছেন, তা শুক্রবার মধ্যদুপুর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ক্রেমলিন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতির ঘোষণা এলো,

চলতি মাসের ৬ ও ৭ জানুয়ারি ক্রিসমাস উদযাপন করবে অর্থোডক্স খ্রিস্টানরা

রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশেই অনেক অর্থোডক্স খ্রিস্টান বসবাস করে,
রাশিয়ার বিশপ প্যাট্রিয়ার্ক কিরিল গতকাল বৃহস্পতিবার সকালে ইউক্রেন যুদ্ধের উভয় পক্ষকে ক্রিসমাসে যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছিলেন,

তার অনুরোধের পর বৃহস্পতিবার ভ্লাদিমির পুতিন বলেন, ‘মহাপবিত্র প্যাট্রিয়ার্ক কিরিলের আবেদনকে বিবেচনায় নিয়ে আমি রুশ ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিচ্ছি, তিনি যেন ইউক্রেনের সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে রাশিয়ার সময় ৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত যুদ্ধবিরতির ব্যবস্থা করেন,’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘অর্থোডক্স রীতিতে বিশ্বাসী বিপুল সংখ্যক নাগরিক শত্রু নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করে, এই বাস্তবতাকে মাথায় রেখে আমরা ইউক্রেনকেও যুদ্ধবিরতি ঘোষণা করার এবং নাগরিকদের ক্রিসমাসের সন্ধ্যার এবং ক্রিসমাসের দিনের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি

সূত্র: বিবিসি


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo