সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৩ জুন ২০২৪, ০৬:২১ পিএম

মোট পঠিত: ২৮৪

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

Babul K.
ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের অলিখিত কোয়াটার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিং করে ক্যারিবীয়রা ১৩৬ রানের সহজ লক্ষ্য দেয় প্রোটিয়াদের। জবাবে ১৯.১ ওভারে ৩ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। এ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনলে উঠে গেল দক্ষিণ আফ্রিকা।

অ্যান্টিগার নর্থ সাউন্ডে সোমবার সকালে (২৪ জুন) টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৫ রানে হারায় কাইল মায়ার্স ও নিকুলাস পুরানের উইকেট।  

তৃতীয় উইকেট জুটিতে হালে পানি পায় ক্যারিবীয়রা। অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাটিং করে কাইল মায়ার্স করেন ৩৪ বলে ৩৫ রান ও রোস্টন চেজ করেন ৪২ বলে ৫২ রানের ইনিংস।

দলীয় ৮৬ রানে মায়ার্স-চেজ জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার। শুরু হয় প্রোটিয়া স্পিনারদের দাপট। একে একে ফিরে যান পাওয়েল,রাদারফোর্ড, রাসেল, আকিলরা। মাঝখানে রাসেল ২টি ছক্কা হাকিয়ে কিছুটা আশা জাগালেও রান আউট হয়ে ফিরে যান ১৫ রান করে।

শেষমেশ ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।  দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন স্পিনাররা ছিলেন উজ্জ্বল। তাব্রিজ শামসি নেন ২৭ রান দিয়ে ৩ উইকেট। মার্করাম, মাহরাজ, রাবাদা ও জানসেন নেন ১টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকাও।

দ্বিতীয় ওভারের প্রথম বলে রিজা হেনড্রিকসকে শূণ্য রানে ফেরান রাসেল। শেষ বলে ফেরান ৭ বলে ১২ রান করা ডি কককেও। এরপরে হানা দেয় বৃষ্টি। বৃষ্টি শেষে ১৭ ওভারে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১২৩। ১৮ রান করে মার্করাম ও ১০ বলে ২২ রান করা হেনরিখ ক্লাসেন আউট হয়ে ফিরে গেলেও কিছুক্ষণ দলের হাল ধরেন ত্রিস্টান স্টাবস। ২৭ বলে ২৯ রান করে রোস্টন চেজের শিকারে পরিণত হন তিনি। এদিন হাসেনি মিলারের ব্যাটও- ১৪ বলে করেন মাত্র ৪ রান। শেষদিকে মার্কো জানসেন ও রাবাদা জয়ের বন্দরে নিয়ে নিয়ে প্রোটিয়াদের। ২১ রান করে অপরাজিত থাকেন জানসেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে চেজ ৩টি ও ২টি করে উইকেট নেন রাসেল ও আলজারি জোসেফ


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo