সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 3

প্রকাশিত :
০৯ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩৭২

ওয়াসার এম‌ডি তাকসিমের বিরুদ্ধে অনুসন্ধা‌নে দুদক

repoter 3
ওয়াসার এম‌ডি তাকসিমের বিরুদ্ধে অনুসন্ধা‌নে দুদক
আইন-আদালত

ডেইলি বাংলা টাইমস: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়িসহ জ্ঞাত আয় ব‌হির্ভূত সম্প‌দ অর্জ‌নের অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। এসব অ‌ভি‌যোগ আম‌লে নি‌য়ে অনুসন্ধানে নাম‌ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ জানুয়ারি) নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বিষয়‌টি নিশ্চিত করেছেন।

তি‌নি ব‌লেন, ওয়াসার এম‌ডির বিরু‌দ্ধে এক‌টি জাতীয় দৈ‌নি‌কে প্রকাশিত ১৪টি বাড়ি সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।

ওয়াসার এম‌ডির বিরু‌দ্ধে দুদক উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম অনুসন্ধান চালা‌বে। তাছাড়া ওয়াসার পদ্মা জশলদিয়া প্রকল্পে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা, গন্ধবপুর পানি শোধনাগার প্রকল্পে ১ হাজার কোটি টাকা, দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্প, গুলশান-বারিধারা লেক দূষণ রোধ প্রকল্পসহ আরও কয়েকটি প্রকল্পে দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হ‌বে।

গত ৯ জানুয়ারি প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার বিষয়ে দাখিল করা দুটি অভিযোগের অনুসন্ধানের অগ্রগতি জানতে চান হাইকোর্ট। দুদককে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে বলেছেন আদালত। হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন।

ওয়াসার এম‌ডি তাকসিম এ খান সম্প্রতি সংবাদ স‌ম্মেলন ক‌রে দাবি করেন, যুক্তরাষ্ট্রে তার কোনো বাড়ি নেই। সেখানে ১৪টি বাড়ির ব্যাপারে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা মিথ্যা এবং উদ্দেশ্যমূলক।

যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার জন্য মিথ্যা প্রতিবেদন ক‌রে‌ছে তি‌নি তা‌দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে‌বেন বলেও জানান তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo