সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ মার্চ ২০২৩, ০৭:১৯ পিএম

মোট পঠিত: ৪৪৩

ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান

Babul K.
ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
খেলা

ডেইলি বাংলা টাইমস: অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দলকে অনাপত্তিপত্র দিবে না দেশটির সরকার। রোববার জিও নিউজ এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সেখানে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান সরকার মনে করছে তাদের ক্রিকেট দল ভারতে খেলতে গেলে পর্যাপ্ত নিরাপত্তা নাও পেতে পারে। সে কারণে তারা অনাপত্তিপত্র দিতে রাজি হয়নি। তাতে করে পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি পেন্ডুলামে ঝুলে গেছে।

পাকিস্তান সরকার ক্রিকেট দলকে ভারতে নিরাপদ মনে করছে না কেন? দেশটির সরকার মনে করছে ভারতে বর্তমানে মুসলমানদের বিরুদ্ধে যেভাবে নৃশংসতা চলছে এবং উগ্রবাদী হিন্দুরা যেভাবে মুসলিম জনগোষ্ঠীকে কোণঠাঁসা করছে তাতে করে পাকিস্তান দলের জন্য এই সফর ঝুঁকিপূর্ণ হতে পারে। পাশাপাশি দেশ দুটির মধ্যে লম্বা সময় ধরে চলমান রাজনৈতিক দ্বন্দ্ব তো রয়েছেই।


নাম প্রকাশ না করে এ বিষয়ে পাকিস্তান সরকারের এক কর্মকর্তা বলেছেন, ‘ভারতে বর্তমানে মুসলমানরা নিদারুণ নৃশংসতার শিকার হচ্ছে। বিশেষ করে উগ্রবাদী হিন্দুরা মুসলিম কমিউনিটির ওপর নানারকম অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে হেন কোন কাজ নেই যা তারা করছে না। এমন সময়ে আমরা আমাদের ক্রিকেট দলকে সেখানে বিশ্বকাপ খেলতে যেতে দিতে পারি না। পাশাপাশি আমরা পাকিস্তান দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আমাদের শঙ্কা রয়েছে। সুতরাং আমরা আমাদের ক্রিকেট দলকে সেখানে খেলতে যেতে দিতে পারি না।’

তবে ক্রিকেট বোদ্ধারা মনে করছেন এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের বিষয়ে ভারত যেমন ঢিল মেরেছিল। তার জবাবে পাকিস্তান পাটকেল ছুড়লো।

২০২৩ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তারা খুব করে চাচ্ছে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে। কিন্তু ভারত সেখানে যেতে চাচ্ছে না নিরাপত্তার কারণ দেখিয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সবশেষ সভার আলোচনা অনুযায়ী পাকিস্তানে নয়, নিরপেক্ষ ভেন্যুতে হতে যাচ্ছে এশিয়া কাপ।

অন্যদিকে পাকিস্তান সেপ্টেম্বরে নিজ দেশেই এটা আয়োজন করতে চাচ্ছে। ভারতের ওপর চাপ তৈরি করতেই হয়তো পাকিস্তান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ পাকিস্তান যদি নিজ দেশে এশিয়া কাপ আয়োজন করতে না পারে, ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে। তাহলে পাকিস্তানও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাবে না।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo