সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৭ আগস্ট ২০২৫, ১০:৩২ পিএম

মোট পঠিত: ১৯৯

ভাসমান, অসহায় দেখিয়ে প্লট বরাদ্দ নেন রেহানা-টিউলিপ-আজমিনা

Babul K.
ভাসমান, অসহায় দেখিয়ে প্লট বরাদ্দ নেন রেহানা-টিউলিপ-আজমিনা
আইন-আদালত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্যান্যদের ঢাকা শহরে বা নারায়ণগঞ্জে কোন বাড়িঘর, জমি-জায়গা বা অন্য কোন সম্পত্তি নেই। তাদের নিজ নামে বা তাদের পৌষ্যদের নামেও কোন সম্পত্তি নেই। তারা নিজেদের ভাসমান, অসহায়, গরীব মানুষ দেখিয়ে প্লট বরাদ্দ নেওয়ার আবেদন করেছিলেন বলে সাক্ষ্য দিয়েছেন রাজউকের তিন কর্মকর্তা।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে সাক্ষ্য দেন রাজউকের (এস্টেট ও ভূমি) উপপরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী। তারা আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া পৃথক তিন মামলারও সাক্ষী। তারা আজ তিন মামলায় সাক্ষ্য দিয়েছেন। আদালতে তাদের জবানবন্দি প্রদানের সময় এ সাক্ষ্য দেন।


দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দের আবেদনে তিন জনেরও তিনটা হলফনামা রয়েছে। সেই হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। তাদের ঢাকা শহরে ও ঢাকার বাহিরে একাধিক প্লট বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে প্লট বরাদ্দ নিয়েছেন। হলফনামায় তারা উল্লেখ করেছেন, তাদের ঢাকা শহরে বা নারায়নগঞ্জ কোন বাড়িঘর, জমি-জায়গা বা অন্য কোন সম্পত্তি নেই।


তিনি আরও বলেন, তাদের নিজ নামে বা তাদের পৌষ্যদের নামে কোন সম্পত্তি নেই। তারা নিজেদের ভাসমান, অসহায়, গরীব মানুষ দেখিয়ে প্লট বরাদ্দ নেওয়ার আবেদন করেছিলেন। শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্যান্যদের বিরুদ্ধে যে প্লট বরাদ্দ হয়েছিলো সেই সমস্ত ডকুমেন্টস জব্দ করা হয়েছে। জব্দকৃত ডকুমেন্টসগুলো যারা জিম্মাদার হিসাবে গ্রহণ করেছিলেন তারা আজ সাক্ষ্য দিয়েছেন। জব্দকৃত ডকুমেন্টসগুলোতে আসামিরা মিথ্যা তথ্য উল্লেখ করেন। ডকুমেন্টসগুলোতে তাদের জীবনবৃত্তান্তসহ ৪৪টা আইটেম জব্দ করা হয়। তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ৪ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।


তবে আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ানোর সুযোগ নেই। তার সাক্ষীরা জবানবন্দি দেওয়ার পর তাদের জেরা করা হচ্ছে না।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo