সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম

মোট পঠিত: ২৩৫

ভারত আমদানি-রপ্তানি বন্ধ করলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত

Babul K.
ভারত আমদানি-রপ্তানি বন্ধ করলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত
জাতীয়

 অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত আমদানি-রপ্তানি বন্ধ করলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে সেটা তাদের বিষয়। আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।


এম সাখাওয়াত হোসেন বলেন, ভারত পণ্য রপ্তানি বন্ধ চাইলে সেটা তাদের ব্যাপার। এতে তাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। তাদের লাখ লাখ মানুষের কর্মসংস্থান বন্ধ হবে। ভারতের ব্যবসায়ীরা এতো বড় বাজার হাতছাড়া করতে চায় না। তারা যদি বন্দরে রাজনৈতিক অবরোধ করতে চায় করুক। সেটা তাদের বিষয়।


অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত আমদানি-রপ্তানি বন্ধ করলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। উপদেষ্টা প্রথমে ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় দুই দেশের পাসপোর্ট যাত্রীদের খোঁজখবর নেন। পরে ভোমরা স্থলবন্দরের পার্কিং শেড ও নতুন নির্মাণাধীন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।


এ সময় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ, ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক, ভোমরা বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোল্যা মো. নকীবুল্লাহ, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক আবু মুসা প্রমুখ বক্তব্য রাখেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo