সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ এপ্রিল ২০২৪, ০৩:২৮ এএম

মোট পঠিত: ২৯৫

তুরস্কে নাইট ক্লাবে আগুন লেগে ২৯ জনের মৃত্যু

Babul K.
তুরস্কে নাইট ক্লাবে আগুন লেগে ২৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক

তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আগুন লেগে ২৯ জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, মঙ্গলবার (২ এপ্রিল) দিনের বেলা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ওই সময় নাইট ক্লাবটি খোলা ছিল না। সেখান সংস্কার কাজ চলছিল।

ইস্তাম্বুলের গায়রেত্তেপেতে অবস্থিত নাইট ক্লাবটি একটি ১৬ তলা আবাসিক ভবনের বেজমেন্টে ছিল। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। যারা নিহত হয়েছেন তারা সংস্কার কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।


আগুনে দগ্ধ অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নর অফিস। মাইক্রো ব্লগিং সাইট এক্সে ইস্তাম্বুল ফায়ার বিভাগের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা একাধিক ফায়ার ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এছাড়া ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির পাশে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স।


ওই সময় অন্তত একজন ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসতে দেখা যায়। ইস্তাম্বুলের মেয়র ইকরিম ইমামগোলো এক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে বলেছেন, “যারা পরিবার-পরিজনকে হারিয়েছেন তাদের ওপর আল্লাহ দয়া করুক। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমি।”


মেয়র ইমামগোলো জানিয়েছেন, ভবনটির নিরাপত্তা নিরূপণে এখন সেখানে কাজ চলছে। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যুর কথা জানানো হয়। পরবর্তীতে জানানো হয় ভয়াবহ এ অগ্নি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কিনা এ ব্যাপারে কিছু জানানো হয়নি।


সূত্র: স্কাই নিউজ


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo