সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ অক্টোবর ২০২৩, ০৯:৫৭ পিএম

মোট পঠিত: ৩৩৬

টস হেরে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ

Babul K.
টস হেরে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ
খেলা

বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ দল। যেখানে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭.১ ওভারে চার উইকেটে ৮১ রান।

শুক্রবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।বাংলাদেশের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। কিন্তু ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরে গেছেন লিটন। ট্রেন্ট বোল্টের বলে ম্যাট হেনরির তালুবন্দী হন এ টাইগার ওপেনার (০)।

এরপর উইকেটে আসেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে নিয়ে ৪০ রানে জুটি গড়েন তামিম। একই সঙ্গে নিজের ব্যক্তিগত ইনিংসও এগিয়ে নিতে থাকেন তিনি। তবে ভালো শুরুর পর ফার্গুসনের বলে কনওয়ের তালুবন্দী হন তামিম (১৬)।

তার বিদায়ে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। এর পরেই প্যাভিলিয়নে ফিরে যান মিরাজ। লকি ফার্গুসনের বলে আউট হওয়ার আগে ৩০ রান করেন তিনি। মিরাজের দেখানো পথেই পা বাড়িয়েছেন শান্তও।


ম্যাচের ১৩তম ওভারের প্রথম বলেই উইকেট বিলিয়ে দেন শান্ত। ফিলিপসের বলে কনওয়েকে ক্যাচ দেওয়ার আগে ৭ রান করেন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। তবে চাপ সামলে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

এখন মুশফিক ২০ ও সাকিব ৪ রানে অপরাজিত আছেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo