সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৩ এএম

মোট পঠিত: ২১২

তৃতীয় বিশ্বযুদ্ধ দূরে নয়, বিশ্বকে সতর্ক করলেন ট্রাম্প

Babul K.
তৃতীয় বিশ্বযুদ্ধ দূরে নয়, বিশ্বকে সতর্ক করলেন ট্রাম্প
আন্তর্জাতিক

  মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে চলমান সংঘাত সম্পর্কে কথা বলতে গিয়ে বিশ্বকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়।’ তবে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন হলেও তিনি এটি প্রতিরোধের ওপর জোর দেবেন বলেও জানিয়েছেন।


বৃহস্পতিবার ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউট অগ্রাধিকার শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এমন মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।


তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়ে ট্রাম্প আরও বলেন, ‘সবাইকে হত্যা করা’ দেখতে চান না বলেই বিশ্বে শান্তি পুনরুদ্ধার করতে ‘যুদ্ধ শেষ করতে’ বিশ্বজুড়ে দ্রুত অগ্রসর হচ্ছেন তিনি।


ট্রাম্প বলেন, ‘বিশ্বজুড়ে, আমি যুদ্ধের অবসান, বিরোধ নিষ্পত্তি এবং গ্রহে শান্তি পুনরুদ্ধার করতে দ্রুত অগ্রসর হচ্ছি। আমি শান্তি চাই এবং আমি দেখতে চাই না সবাই হত্যার শিকার হোক।’


তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে, রাশিয়া এবং ইউক্রেনে যে মৃত্যু চলছে তা একবার দেখুন। আমরা এটি শেষ করতে যাচ্ছি। তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই। এটা খুব বেশি দূরে নয়। আপনিও এটা থেকে দূরে নন। যদি (প্রেসিডেন্ট জো বাইডেন) আরেক বছর প্রশাসনিক দায়িত্ব পালন করতেন, তবে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। কিন্তু এখন এটা ঘটতে যাচ্ছে না।’


মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার ইউক্রেন যুদ্ধের বিষয়ে মার্কিন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন ও সমর্থনের জন্য সউদী আরবকে ধন্যবাদ জানান এবং আলোচনাকে একটি ‘বড় পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তবে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিন্দা করতে ছাড়েননি।


জেলেনস্কিকে নিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি একজন বিনয়ী সফল কৌতুক অভিনেতা এবং নির্বাচন ছাড়াই একজন স্বৈরশাসক। ট্রাম্পের এমন মন্তব্য রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে মস্কোর পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল অবস্থানের ইঙ্গিত দেয়।


এদিকে ট্রাম্প ইউক্রেনকে সৌদি আরবের আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়ে বলেছেন, ‘আমি ইউক্রেনকে ভালবাসি, কিন্তু জেলেনস্কি একটি ভয়ানক কাজ করেছেন। তার দেশটি ভেঙে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ অকারণে মারা গেছে। আপনি যদি উভয় পক্ষের সাথে কথা না বলেন তবে আপনি যুদ্ধের অবসান ঘটাতে পারবেন না।’


ট্রাম্প আরও বলেন, ‘সুতরাং, আমরা শিগগিরই যুদ্ধবিরতির জন্য ইউরোপ ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার আশা করছি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo