সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ জুন ২০২৫, ০১:০২ এএম

মোট পঠিত: ১৯৬

টিউলিপের ১৩ বছরের আয়করসহ অন্যান্য নথি জব্দ করল দুদক

Babul K.
টিউলিপের ১৩ বছরের আয়করসহ অন্যান্য নথি জব্দ করল দুদক
জাতীয়

 বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের ১৩ বছরের আয়করসহ অন্যান্য নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকার শ্যামলীর রিংরোডের জনতা হাউজিং সোসাইটিতে টিউলিপের নামের একটি ফ্ল্যাট-সংক্রান্ত কাগজপত্রও রাজউক থেকে জব্দ করা হয়েছে।


মঙ্গলবার (৩ জুন) দুদকের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন কর অঞ্চল-৬-এর কর সার্কেল-১২২ এর উপকর কমিশনারের কার্যালয় থেকে ওইসব নথি জব্দ করেন। টিউলিপের ২০০৬-০৭ করবর্ষ থেকে ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত দাখিল করা আয়কর রিটার্ন এবং সংশ্লিষ্ট নথি এখন দুদকের হাতে।


মোট ৮৭টি পৃষ্ঠার এসব নথির মধ্যে ২০০৬-১৫ করবর্ষ পর্যন্ত প্রতিটি আয়কর রিটার্নে ‘অ্যাডভান্স টুওয়ার্ডস ডেভেলপার্স’ শিরোনামে ৫ লাখ টাকা ব্যয়ের তথ্য রয়েছে।


বুধবার (৪ জুন) দুদক মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।


জানা গেছে, ক্রয়মূল্য পরিশোধ না করে রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিংয়ের একটি ফ্ল্যাট দখল করার অভিযোগে টিউলিপসহ ৩ জনের বিরুদ্ধে সম্প্রতি মামলা করে দুদক। এ মামলা তদন্ত পর্যায়ে আয়কর নথি ও অন্য কাগজপত্র জব্দ করা হয়েছে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক মুখপাত্র বলেছেন, তদন্তের প্রয়োজনে তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট যে কোনো নথিপত্র জব্দ করতে পারেন। এটি তারই একটি অংশ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo