সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ জুন ২০২৪, ০৫:৫৪ এএম

মোট পঠিত: ২৯১

তিস্তা ব্যারেজের ৪৪ গেট খুলে দেওয়ায় চরাঞ্চলে আতঙ্ক

Babul K.
তিস্তা ব্যারেজের ৪৪ গেট খুলে দেওয়ায় চরাঞ্চলে আতঙ্ক
সারা দেশ

টানা বর্ষণ ও ভারত থেকে আসা উজানের পানিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইস গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে নদীর পানির বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় আতঙ্কিত চরাঞ্চলের মানুষ। তাদের ঈদের আনন্দ মাটি হতে চলেছে।


রংপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় কাউনিয়া পয়েন্টে ২৮.৭০ সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার মাত্র ০.৫ সেন্টিমিটার নিচে। তাছাড়া আজ শনিবার সকাল ৬টায় কাউনিয়া পয়েন্ট ও ডালিয়া পয়েন্টে পানি বিপদ চিহ্নের মাত্র ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নবাসী জানান, শুক্রবার সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যা হলে নদীর তীরে বসবাসকারী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এতে চিনাবাদাম ও বিভিন্ন শাকসবজিসহ ফসলেরও ক্ষতি হবে।


কাউনিয়ার চরগনাই গ্রামের বাসিন্দারা জানান, শুক্রবার ভোর থেকে পানি বাড়ছে এবং আশঙ্কাজনকভাবে বাড়ছে। আমরা আতঙ্কে আছি। ঈদের আগে যদি আমাদের ঘরবাড়ি প্লাবিত হয়, তাহলে আমরা পানিবন্দি হয়ে পড়ব। বড় কষ্ট হবে।


এলাকাবাসীর বক্তব্য, হঠাৎ করে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় তাদের গবাদিপশুর জন্যও ঝুঁকির সৃষ্টি হয়েছে। ঈদের আগে এসব পশু নিয়ে আমরা তারা কোথায় আশ্রয় নেবেন সেই প্রশ্ন তাদের।


রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের দপ্তর জানায়, উজান থেকে বয়ে যাওয়া ও টানা বৃষ্টিতে ডালিয়ায় তিস্তা ব্যারেজের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও বন্যার কোনো লক্ষণ নেই। ভারতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে, উজানের ঢলে নদীর প্রবাহ আরও বাড়তে পারে। এখনি আতঙ্কিত হওয়ার কিছু নেই।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo