সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ জুলাই ২০২৩, ০৫:৩৪ পিএম

মোট পঠিত: ৩৯৬

টাইব্রেকারে জিতে সাফ ফাইনালে ভারত

Babul K.
টাইব্রেকারে জিতে সাফ ফাইনালে ভারত
খেলা

ডেইলি বাংলা টাইমস: কঠোর লড়াইয়ের পরও নির্ধারিত সময়ের মধ্যে কোনো গোল করতে পারেনি সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামা ভারত-লেবানন। ম্যাচের অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও গোলশূন্য সমতা থেকে যায়।

তবে পরবর্তীতে টাইব্রেকারে প্রতিপক্ষ লেবাননকে পরাজিত করে সাফের ফাইনালে উঠে গেছে ভারত। পেনাল্টি শ্যুট আউটে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা।

এর আগে বাংলাদেশ ও কুয়েতের প্রথম সেমিফাইনালও নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র দেখা যায়। দু’দলই সমান লড়াই করার পরও খেলা অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়। তবে ম্যাচের ১০৫ মিনিটে প্রথম ও ম্যাচের একমাত্র গোলে জয়ের দেখা পায় কুয়েত। আর দুর্দান্ত লড়াই করেও স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের।

শিরোপা জয়ের লড়াইয়ের ফাইনালে প্রথম ডেবিউ করা কুয়েতের প্রতিপক্ষ ভারত। স্বাগতিক দেশটির সঙ্গে আগামী মঙ্গলবার (৪ জুলাই) ফাইনাল খেলতে মাঠে নামবে কুয়েত।

টাইব্রেকে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী প্রথম শট নেন। লেবাননের গোলরক্ষক আলি সাবেথকে পাশ কাটিয়ে বল চলে যায় জালের ভেতর। আর সুনীলের গোলে এগিয়ে যায় ভারত।

এরপর লেবানন প্রথম শটে সুযোগ হারায়। হাসান মাতুকের নেয়া প্রথম শটটি ফিরিয়ে দেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত। আর এভাবে ভারতের পরবর্তী তিনটি শটই গোল হয়। বিপরীতে প্রতিপক্ষ লেবানন চার শটের দুটিতে গোল পায়। ফলে আরেকটি শট বাকি থাকতে জয় নিশ্চিত হয় ভারতের।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo