সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৩ জানুয়ারি ২০২৩, ০৬:০০ এএম

মোট পঠিত: ৩৫৩

শ্যালকের হাতে দুলাভাই খুন

Babul K.
শ্যালকের হাতে দুলাভাই খুন
অপরাধ

ডেইলি বাংলা টাইমস: খাগড়াছড়ির রামগড়ে দীপক চন্দ্র ঘোষ (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে। দীপক স্থানীয় রাখাল চন্দ্র ঘোষের ছেলে।

নিহতের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে দীপকের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। বেশ কয়েকবার সামাজিকভাবে সালিস হলেও কোনো সুরাহা হয়নি। সবশেষ ডিভোর্সের সিদ্ধান্ত নেন তারা। এ নিয়ে দীপকের সঙ্গে তার শ্যালক সাগর ত্রিপুরার (২২) কথা-কাটাকাটি হয়।

সোমবার রাতে সাগর তার কয়েকজন বন্ধুসহ উপজেলার লিচু বাগানে অবস্থান নেন এবং দীপক বাড়ি যাওয়ার পথে দেশীয় অস্ত্র দিয়ে তার (দীপক) মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা দীপককে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে (দীপক) মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রাখাল চন্দ্র ঘোষের দাবি, দীপকের স্ত্রী ও শ্যালক পরিকল্পনা করে তাকে (দীপক) হত্যা করেছে। এ বিষয়ে রামগড় থানার উপপরিদর্শক মোহাম্মদ সামছুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলমান ও মামলা প্রক্রিয়াধীন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo