সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ অক্টোবর ২০২৪, ১০:৪২ পিএম

মোট পঠিত: ২৩১

শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভাজন ও ঘৃণার বীজ বপন করতে চায়: খামেনি

Babul K.
শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভাজন ও ঘৃণার বীজ বপন করতে চায়: খামেনি
বিশ্ব সংবাদ

প্রায় পাঁচ বছর পর জুম্মার খুতবা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান, ফিলিস্তিন, লেবানন, মিসর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের ‘শত্রু এক’ উল্লেখ করে তিনি বলেছেন, এই শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভাজন ও ঘৃণার বীজ বপন করতে চায়।


শুক্রবার (৪ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে খুতবায় এসব কথা বলেন খামেনি। খামেনি বলেন, ‘আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে। একই পক্ষ আবার ফিলিস্তিনি, লেবাননি, মিসরীয় এবং ইরাকিদেরও শত্রু। তারা ইয়েমেনি ও সিরীয়দের শত্রু। আমাদের শত্রু একই।’


খামেনি আরও বলেন, প্রতিটি দেশের শত্রুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করার অধিকার আছে। মুসলিম দেশগুলোকে ‘তাদের অভিন্ন শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে’।

‘বৈধ ও সঙ্গত’ কারণেই ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস ও সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরান ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে মত দেন খামেনি। 

উল্লসিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, ‘প্রতিটি দেশের, প্রতিটি নাগরিকের এই চূড়ান্ত পর্যায়ের অত্যাচারীর বিরুদ্ধে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে।’

খামেনি বলেছেন, ইসরায়েলের মোকাবিলায় ইরান ‘হাত পা গুটিয়ে বসে থাকবে না বা দায়িত্ব পালনে তাড়াহুড়াও করবে না না’।

ফিলিস্তিনিদের বিষয়ে খামেনি বলেন, ‘ফিলিস্তিনিদের নিজেদেরকে সুরক্ষা দেওয়ার আইনি অধিকার রয়েছে। এই অপরাধীদের, এই ভূমি অধিগ্রহণকারী বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার আছে তাদের। নিজেদের মাতৃভূমিকে সুরক্ষা দেওয়ার জন্য ফিলিস্তিনিদেরকে কোনো আদালত বা আন্তর্জাতিক সংস্থা দোষারোপ করতে পারবে না।’


আজ খামেনিকে একনজর দেখতে তেহরানে খুতবায় কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। মুসল্লিদের কারও কারও হাতে হিজবুল্লাহর সবুজ ও হলুদ পতাকা ছিল। আবার কারও কারও হাতে ছিল ফিলিস্তিনের পতাকা।


রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার নামাজের ইমামতি করেন আয়াতুল্লাহ আলী খামেনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo