সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ জানুয়ারি ২০২৪, ০৭:১৩ এএম

মোট পঠিত: ২৮৪

সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে জনগণ: গণতন্ত্র মঞ্চ

Babul K.
সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে জনগণ: গণতন্ত্র মঞ্চ
রাজনীতি

জনগণ এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। শুক্রবার বিকালে পুরানা পল্টনের রোডে মেহেরবা প্লাজার সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘৭ই জানুয়ারির প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায়’ এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেতারা এ মন্তব্য করেন।


সমাবেশে নেতারা বলেন, অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সকল দলের সঙ্গে আলোচনা করে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে আন্দোলন জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ যে সংবিধান মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, মানুষের ন্যূনতম বাঁচার স্বাধীনতা নষ্ট করে। সেই সংবিধান এই দেশের সংবিধান না। এই সংবিধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখারই সংবিধান। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে যাহা ইচ্ছে তাই করা হচ্ছে সংবিধানের নামে। সেজন্য এমনকি আওয়ামী লীগ সরকার ভুলেই গেছেন যে একটা সংসদ শপথ নিলে আরেকটা সংসদ বহাল থাকে না।


তারা বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জনগণের সঙ্গে তামাশা করে বলে বেড়াচ্ছেন যে আগামী ৭ দিনের মধ্যে সিন্ডিকেট ভেঙ্গে  দিবেন এবং মন্ত্রীরা সেটা না পারলে নাকি তাদেরকে ডিম ও জুতো ছুঁড়ে মারা যাবে। আর ভোট না দেয়ার শাস্তি হিসেবে ও ডামি নির্বাচনে অংশ না নেয়ায় কারণে সরকার নিত্য দ্রব্যমূল্যের দাম নাকি ইচ্ছে করেই বাড়িয়ে দিয়েছেন। 


বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া এবং ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস বক্তব্য রাখেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo