সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ মার্চ ২০২৩, ০৬:০০ এএম

মোট পঠিত: ৩৬৯

সরকার বছরে ১২ বিলিয়ন ডলারের চিকিৎসা সেবা দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

Babul K.
সরকার বছরে ১২ বিলিয়ন ডলারের চিকিৎসা সেবা দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

ডেইলি বাংলা টাইমস: সরকার বছরে ১২ বিলিয়ন ডলারের চিকিৎসা সেবা দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেসরকারি মেডিকেল কলেজে হাসপাতালে কর্তৃক করোনাভাইরাস নিয়ন্ত্রণে সফলতার জন্য সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে দৈনিক অন্তত ১০ লাখ; বছরে ২৪ কোটি মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারের বিনামূল্যের এ চিকিৎসার গড় হিসাব করা হলে দেখা যাবে, বছরে সরকার ১২ বিলিয়ন ডলারের চিকিৎসা সেবা দিচ্ছে।


সরকারের দেওয়া বিনামূল্যে চিকিৎসা সেবা যদি বিদেশে নিতে হতো তাহলে মানুষের খরচ হতো ৬০ বিলিয়ন ডলার। অন্যদিকে দেশের প্রাইভেট মেডিকেলগুলো বছরে ১০ হাজার কোটি টাকার স্বাস্থ্যসেবা মানুষকে দিচ্ছে। কিন্তু এই সেবাগুলো যদি দেশের প্রাইভেট হাসপাতালের পরিবর্তে বিদেশ থেকে নেওয়া হতো তাহলে অন্তত ১০ বিলিয়ন ডলার খরচ হয়ে যেত। দেশে প্রায় ৫ হাজারের অধিক বেসরকারি হাসপাতাল প্রায় ৬২ শতাংশ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।


বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এম এ মোবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. জামাল আহমেদ চৌধুরী।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo