সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ মে ২০২৩, ০৯:৩৩ পিএম

মোট পঠিত: ৪৪৯

শ্রীলঙ্কার বিপক্ষে জ্যোতির আলোয় রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

Babul K.
শ্রীলঙ্কার বিপক্ষে জ্যোতির আলোয় রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ
খেলা

ডেইলি বাংলা টাইমস: শুরুতে ব্যাট করে দেড়শ ছোঁয়া সংগ্রহ পেলো শ্রীলঙ্কা। জিততে হলে বাংলাদেশকে ভাঙতে হতো রান তাড়া করার রেকর্ড। সেটিই করলো টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ফিফটিতে ইতিহাস গড়া জয় পেয়েছে তারা।

মঙ্গলবার কলম্বোয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ১ বল হাতে রেখেই জয় পায় জ্যোতির দল। এটিই মেয়েদের ক্রিকেটে দেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড, এর আগে এশিয়া কাপের ফাইনালে ১৪২ রান তাড়া করে ভারতকে হারায় বাংলাদেশের মেয়েরা।


শুরুতে ব্যাট করতে নেমে ১৬ রানে উদ্বোধনী ব্যাটার বিস্মি গুনারত্নেকে হারায় শ্রীলঙ্কা। তার সঙ্গী অধিনায়ক চামারি আতাপাত্তু ২ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। তিন নম্বরে খেলতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৫ চারে ৪৪ বলে ৪৫ রান করেন হার্শিতা সামারাবিক্রমা। এছাড়া ২৮ বলে ২৯ রান করেন নীলাক্ষী ডি সিলভা।  


লঙ্কান মেয়েদের হয়ে শেষের ব্যাটাররা তেমন কিছু করতে পারেননি, রানটাও ধরাছোঁয়ার বাইরে যায়নি তাই। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন ফাহিমা খাতুন। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের জন্যও। ৬ বলে ৫ রান করে শামীমা সুলতানা ও ১৬ বলে ৯ রান করে রুবাইয়া হায়দার আউট হয়ে যান।  


এরপর সুবহানা মোস্তারিকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১ চারে ২৪ বলে ১৭ রান করে আউট হন সোবহানা। অন্য প্রান্তে জ্যোতি থাকলেও ম্যাচ ক্রমেই কঠিন হচ্ছিল তাদের জন্য। আতাপাত্তুর করা ১৯তম ওভারে ১৭ রান তোলেন রিতু মণি ও জ্যোতি।  


পরের ওভারের প্রথম বলেই চার মেরে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসেন রিতু। ম্যাচ জয় থেকে এক রান দূরে থাকতে ৪ চারে ২৩ বলে ৩৩ রান করে আউট হন তিনি। কিন্তু শেষ অবধি ৭ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নিগার সুলতানা জ্যোতি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo