সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ জুলাই ২০২৪, ০৬:৩৭ এএম

মোট পঠিত: ২৯৫

সোমবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা

Babul K.
সোমবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা
শিক্ষা

সরকারি চাকরির সব ক্ষেত্রে কোটা বাতিল করে সংসদে আইন পাসের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আগামীকাল সোমবারও (৮ জুলাই) 'বাংলা ব্লকেড' কর্মসূচি পালন করবেন তারা। 


রোববার (৭ জুন) রাত ৮টায় শাহবাগ মোড়ে কোটা বাতিলের দাবিতে চলমান ব্লকেড কর্মসূচির শেষে এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম।


এদিন পাঁচ ঘণ্টারও বেশি সময় শাহবাগ মোড় অবরোধ করেন রাখেন তারা। একই কর্মসূচি পালিত হয় রাজধানীর আরও কয়েকটি স্থানে। এতে প্রায় অচল হয়ে যায় রাজধানী। যানজটের চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।  


আন্দোলনকারীরা বলেন, ব্লকেড কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রধানমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন। আমাদের দাবি যে যৌক্তিক তা ২০১৮ সালেই প্রমাণ করেছি। তখন তিনি সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। এবারও তিনি কার্যকর প্রদক্ষেপ নেবেন বলে আশাকরি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আমাদের দাবি হয় পূরণ হবে নয়তো আমাদের দেশ ছাড়তে হবে। যে দেশে মেধাবীদের সম্মান নেই সে দেশে মেধাবীরা থাকে না।


তারা বলেন, সকল ক্ষেত্রে, সকল ধরনের কোটা বাতিল করতে হবে। সংসদে আইন পাসের মাধ্যমে কোটা বাতিল করতে হবে। অন্যথায় আমাদের কর্মসূচি চলবে। আগামীকাল থেকে আমাদের পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-বর্জন চলমান থাকবে। বেলা সাড়ে তিনটা থেকে সারাদেশে ব্লকেড কর্মসূচি পালিত হবে।


আন্দোলন আরও বেগবান করা হবে জানিয়ে সমন্বয়কারীরা বলেন, আজকে কারওয়ান বাজার পর্যন্ত ব্লক করেছি, কাল ফার্মগেট ছাড়িয়ে যাবো।


বেশ কিছু দিন ধরে টানা আন্দোলন করে কোটাবিরোধী শিক্ষার্থীরা শনিবার (৬ জুলাই) শাহবাগের অবরোধ থেকে প্রথমবারের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম কর্মসূচি ঘোষণাকালে বলেন, আগামীকাল রোববার বিকেল ৩টা থেকে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করা হলো। সেই সঙ্গে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।

নতুন এই কর্মসূচির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, শুধু শাহবাগ মোড় নয়, ঢাকা শহরের সায়েন্সল্যাব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল প্রতিটি পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন। ঢাকার বাইরের শিক্ষার্থীরা তারা জেলায়-জেলায়, বিশ্ববিদ্যালয়গুলো মহাসড়কগুলো অবরোধ করবেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo