সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ জুন ২০২৫, ০৭:৪১ এএম

মোট পঠিত: ১৫০

সম্ভাব্য ৩ উত্তরসূরির নাম ঘোষণা করলেন খামেনি

Babul K.
সম্ভাব্য ৩ উত্তরসূরির নাম ঘোষণা করলেন খামেনি
আন্তর্জাতিক

ইসরাইলের হত্যার হুমকির মধ্যে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।শ


শনিবার (২১ জুন) সংশ্লিষ্ট তিন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।



প্রতিবেদনে বলা হয়, আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলি হামলায় নিহত শীর্ষ সামরিক কমান্ডারদের জায়গায় নিয়োগ শুরু করেছেন।


এতে বলা হয়, ইসরাইল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন ৮৬ বছর বয়সী খামেনি। ইরানি কর্মকর্তাদের মতে, এই ঘটনাকে তিনি শহীদ হিসেবে দেখবেন।



এই আশঙ্কা থেকে খামেনি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থাক, বিশেষজ্ঞ পরিষদকে দ্রুত পদক্ষেপ নেয়ার এবং তার ব্যক্তিগতভাবে পেশ করা তিনটি নাম থেকে একজন উত্তরসূরি নির্বাচন করার নির্দেশ দেয়ার বিরল পদক্ষেপ নিয়েছেন। তবে খামেনির প্রস্তাব করা তিনটি নাম প্রকাশ করা হয়নি।


স্বাভাবিক পরিস্থিতিতে, ইরানে একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি কয়েক মাস সময় নিতে পারে। কারণ বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং এতে একাধিক প্রার্থী থাকতে পারেন। কিন্তু দেশ যুদ্ধের মধ্যে থাকায় খামেনি ইসলামী প্রজাতন্ত্র এবং তার উত্তরাধিকার উভয়কেই সুরক্ষিত করার জন্য দ্রুত এবং নিয়ন্ত্রিত স্থানান্তর নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন কর্মকর্তারা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo